দুর্গাপুজোর আদর্শ আচরণ বিধি পৌরোহিত্য প্রশিক্ষণের পণ্ডিতদের

durgapuja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি ও শাস্ত্রবিধি মেনে এবছর দুর্গাপুজো হওয়ার পরিকল্পনা।দক্ষিণেশ্বর মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে পুরোহিতরা পুজো করছেন। সূত্রের খবর, করোনা আবহে রঘুনন্দনের দুর্গাপুজোর তত্ত্ব থেকে তিথির স্বল্পতার সূত্র অনুসরণ করে আদর্শ আচরণ বিধি তৈরি করেছেন পৌরহিত্য প্রশিক্ষণের পন্ডিতরা। এক্ষেত্রে লক্ষ্য হল – শাস্ত্রের বিধানের সঙ্গে যাতে এবার স্বাস্থ্য বিধিও মানা হয়। ওই আদর্শ আচরণ বিধিতে বলা হয়েছে, পুজো মণ্ডপে পুরোহিতের থেকে ভক্তদের ব্যবধান থাকবে প্রায় ১৫ ফুট। আবার নৈবেদ্য থেকে কাটা ফলের বদলে গোটা ফল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দেবীর মহাস্নান সংক্ষিপ্ত করার প্রস্তাব রয়েছে। বিজয়ার সিঁদুর খেলা বা কোলাকুলি বর্জন করার কথাও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *