আচার্য প্রফুলচন্দ্র রায়ের প্রয়াণ দিবস

Profullo Chandra Ray

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ১৬ জুন। ১৯৪৪ সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন আচার্য প্রফুলচন্দ্র রায়। তিনি পি সি রায় নামেও পরিচিত। তিনি ছিলেন রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক এবং কবি। আচার্য প্রফুলচন্দ্র রায় মার্কারি নাইট্রেটের আবিস্কারক। পাশাপাশি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ”আচার্য” বলে সম্বোধন করেন। তাঁর বৈজ্ঞানিক কৃতিত্ব হল জৈব নাইট্রাইট, গন্ধকযুক্ত বিবিধ জৈব যৌগ এবং ধাতব লবণের সঙ্গে তাদের বিক্রিয়া, জৈব হ্যালোজেন যৌগ বিশেষত ফ্লোরিনযুক্ত এবং পারদের ধাতু যুক্ত জৈব যৌগ এই সবকিছুর প্রস্তুতি ও পরীক্ষণের সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *