প্রথমদিন টিকা নিলেন আদর পুনাওয়ালা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আশঙ্কা দূর করাই ছিল কোভিশিল্ডের নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণ করার মূল লক্ষ্য। তাই প্রথমদিনই ভ্যাকসিন নিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা। সিরাম ইনস্টিটিউট, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তৈরি করেছে কোভিশিল্ড। ভারতে বিকশিত ভ্যাকসিনগুলির মধ্যে এটি অন্যতম। টিকার প্রথম ডোজ নেওয়ার পর ট্যুইটার পোস্টে দেখা যাচ্ছে, তিনি একটি সোফায় বসে ভ্যাকসিন নিচ্ছেন। সিরাম কর্তার মন্তব্য, ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা তুলে ধরতেই প্রথম দিনে টিকা নেওয়ার এই সিদ্ধান্ত নেন তিনি। পুনাওয়ালার ট্যুইটে বলেন, ‘বিশ্বের বৃহত্তম করোনা আবহে টিকাকরণ কর্মসূচিতে দেশ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য কামনা করেন। কোভিশিল্ড এই ঐতিহাসিক প্রচেষ্টার অঙ্গ হওয়ায় আমি গর্বিত। ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা তুলে ধরতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আমিও টিকা নিলাম’।

