আজকের রাশিফল

horoscope 1

রবিবার ০৩ মাঘ ১৪২৭; ইঃ ১৭ জানুয়ারী ২০২১

মেষ: ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু হতে পারে। সামর্থের চেয়ে বেশি কিছু করা ক্ষতিকারক হতে পারে। সন্তুষ্ট বোধ হতে পারে। শুভ সংখ্যা: ১

বৃষ: ভ্রমণে যাওয়ার আগে সব জিনিসপত্র সাবধানে রাখা প্রয়োজন কারণ চুরি যাওয়ার আশঙ্কা। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। কোনও আধ্যাত্মিক ব্যক্তির সাথে দেখা করলে মনে শান্তি আসবে। স্ত্রীর একটি বড় খরচের জন্য মনমালিন্য হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৯

মিথুন: পিতার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে কাজে লাগতে পারে। কোন বন্ধু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য উপদেশ চাইতে পারে। প্রেম ক্ষণস্থায়ী হওয়ার আশঙ্কা। কিছু ক্ষেত্র নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। কোনও অচেনা অতিথির সাথে দিনটি কাটাতে পারে। শুভ সংখ্যা: ৭

কর্কট: ইতিবাচক মনোভাব চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক হওয়া উচিত। প্রেমে বিরহের সম্ভাবনা। জিনিসপত্র সম্পর্কে যত্নবান হওয়া উচিত, কারণ ক্ষতির আশঙ্কা। স্ত্রীর আচরণের কারণে পেশাদারী সম্পর্ক ব্যহত হতে পারে। শুভ সংখ্যা: ২

সিংহ: কিছু উত্তেজনা এবং মতপার্থক্য খিটখিটে করে তুলতে পারে। পরিবারের মধ্যে কোনও বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু অবাক করে দিতে পারে। সাংসারিক জীবন ভালো কাটবে। সাময়িক ঋণের জন্য যাঁরা আসবে তাঁদেরকে আজ উপেক্ষা করা উচিত। শুভ সংখ্যা: ৯

কন্যা: স্বাস্থ্য ভালো থাকবে। উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণে আর্থিক লাভের সম্ভাবনা। বাকসংযমের প্রয়োজন, কারণ প্রেমের গতি বিঘ্নিত হতে পারে। কোনও ব্যক্তির হস্তক্ষেপ স্ত্রীর সঙ্গে সম্পর্ক ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা: ৭

তুলা: ইতিবাচক মনোভাব চারপাশের মানুষদের মনে ছাপ ফেলতে পারে।অভাবী ব্যক্তিকে সামর্থ অনুযায়ী অর্থ ঋণ দিয়ে স্বস্তি বোধ হতে পারে। গার্হস্থ্য জীবন শান্তিপূর্ণ থাকবে। আজ বেশিরভাগ জিনিসই ইচ্ছা অনুসারে এগোবে। কোনও বন্ধুকে সাহায্য করে ভালো অনুভব হতে পারে। শুভ সংখ্যা: ১

বৃশ্চিক: আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে চলবে এবং যথেষ্ট পরিমাণে সঞ্চয় হবে। কারও ক্ষেত্রে পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনতে পারে। কোনও বন্ধু আন্তরিকভাবে প্রশংসা করতে পারে। শুভ সংখ্যা: ৩

ধনু: অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ স্বাস্থ্য নষ্ট করতে পারে। আর্থিক অনটন বিভ্রান্ত করতে পারে। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত এড়িয়ে চলা উচিত। কোনও আধ্যাতিক ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। শুভ সংখ্যা: ৯

মকর: মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করতে পারে। সাংসারিক জীবন শান্তিপূর্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে। কর্মক্ষেত্রের সমস্যা পীড়িত করতে পারে। বিবাহিত জীবন ভালো থাকবে। পরিবারের কোনও সদস্য বিরুদ্ধমনোভাবাপন্ন হতে পারে। শুভ সংখ্যা: ৮

কুম্ভ: ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের কারণে চারপাশের মানুষের মনে ছাপ ফেলার সম্ভাবনা। বাড়ির কোনও প্রবীণ ব্যক্তি অর্থায়নে সহায়তা করতে পারে। সারা দিন খুশী এবং আনন্দের বার্তায় ভরে থাকবে। শুভ সংখ্যা: ৬

মীন: অবসর যাপনের আনন্দ উপভোগ্য হবে। বিলাসিতার জন্য অত্যধিক খরচে লাগাম দেওয়া প্রয়োজন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন অত্যন্ত আনন্দময় হতে পারে। ভ্রমণের পরিকল্পনা ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। শুভ সংখ্যা: ৪

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *