আমির খানের ছবিতে শাহরুখ

Amir-Shah Rukh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একসঙ্গে জুটি। এই প্রথম আমির খানের ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান। সূত্রের খবর, আমিরের ‘লাল সিং চড্ডা’য় ক্যামিও করবেন শাহরুখ। জানা যায়, আইপিএল চলাকালীন দুবাই থেকে দেশে ফিরেছেন শাহরুখ। সূত্রের আরও খবর, করিনা কাপুর খানের সঙ্গে দিল্লিতে শ্যুটিং করছিলেন আমির, ওই সময় শাহরুখের অংশের শুট হয়। অভিনেতার দৃশ্যের পরিচালনা করেছেন আমির নিজেই। শুটের পর আমির-শাহরুখ গল্প-আড্ডায় সময়ও কাটিয়েছেন বলেও জানা গিয়েছে। আমিরের এই ছবির ভিসুয়াল এফেক্টসের দায়িত্বে রয়েছে শাহরুখের সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *