একগুচ্ছ দাবি নিয়ে পরিবহণ ভবন অভিযান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যাপ ক্যাব নিয়ে পরিবহণ অভিযান। সূত্রের খবর, করোনা আবহে লকডাউন পর্বে সময়ে রোডট্যাক্সে ছাড়, সিএফ-এর ফাইন মকুব, ইএমআই-এর সময়সীমা শিথিল করা, কোম্পানির কমিশন কমানো-সহ পুলিশি হয়রানি বন্ধের মতো একগুচ্ছ দাবি নিয়ে পরিবহণ ভবন অভিযান করেছে ‘কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন’। সূত্রের আরও খবর, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় সিটুর এই সংগঠনের মিছিল। ইউনিয়নের প্রতিনিধিদল পরিবহণ ভবনে গিয়ে পরিবহণ সচিবের সঙ্গে কথাও বলেছেন বলে জানা যায়। সমস্যার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

