বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত
বঙ্গোপসাগরে ফের তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় সমুদ্রতলের ৩.১ কিলোমিটার ওপর পর্যন্ত একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে বলে খবর ৷ এই মুহূর্তে কলকাতা সহ জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২০-র কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷
