করোনা নিয়ন্ত্রণে বিধি-নিষেধের সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত
করোনা আবহে গত ১৬ মে থেকে কড়া বিধি-নিষেধ ছিল বাংলায়। নবান্ন সূত্রে জানানো হয়েছিল ৩০ মে পর্যন্ত চলবে এই লকডাউন প্রক্রিয়া। রাজ্যে সেই বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত।
করোনা আবহে গত ১৬ মে থেকে কড়া বিধি-নিষেধ ছিল বাংলায়। নবান্ন সূত্রে জানানো হয়েছিল ৩০ মে পর্যন্ত চলবে এই লকডাউন প্রক্রিয়া। রাজ্যে সেই বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত।
“মিনি টর্নেডো”-কে কেন্দ্র করে আতঙ্ক। আবারও “মিনি টর্নেডো”। হালিশহর ও ব্যান্ডেলের পর এবার উত্তর ২৪ পরগনা জেলায় অশোকনগর-গুমা এলাকায় এই বিপর্যয়।
বক্সিংয়ে নিশ্চিত হল ১৩ পদক। এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও ৫ পদক নিশ্চিত করলেন ভারতীয় বক্সারেরা। সূত্রের খবর, এই প্রতিযোগিতায় আপাতত ১৩টি পদক নিশ্চিত হয়ে গেল। ৫ বক্সার পদক নিশ্চিত করলেন।
পেটের পেশিতে টান পড়ায় চলতি স্থাসবুর্গ টেনিস থেকে সরে গেলেন বিশ্বের ৭ নম্বর মহিলা টেনিস তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু। সূত্রের খবর, প্রথম রাউন্ডে সহজেই ম্যাচ জয়ী হন কানাডার এই টেনিস তারকা।
রাজ্যের জুন মাসের মিড ডে মিলের বরাদ্দ কমছে বলে জানা গিয়েছে। আগামী ৭ জুন থেকে মিড-ডে-মিল প্রক্রিয়া রাজ্যের স্কুলগুলি শুরু করতে পারবে বলেই নির্দেশিকা দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
আইসিসি একদিনের ক্রিকেট রাঙ্কিং তালিকায় ২ নম্বরে ভারত অধিনায়ক বিরাট কোহলি। জানা গিয়েছে, তাঁর রেটিং পয়েন্ট ৮৫৭। উল্লেখ করা যায়, প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।
রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট-এর বিশেষ সিদ্ধান্ত। সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়ে কোনও পড়ুয়ার পরিবারের একমাত্র রোজগেরে সদস্য বাবা বা মা মারা গেলে সেই পড়ুয়ার সিমেস্টার ফি মকুবের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
টর্নেডো হানা বাংলাদেশেও। পশ্চিমবঙ্গের হালিশহর, ব্যান্ডেল ও অশোকনগরের টর্নেডোর মতো পরিস্থিতি তৈরি হয়। স্বল্প সময়ের ঝড়ে বাংলাদেশের ঝিনাইদহ সদর উপজেলায় প্রায় ২ কিলোমিটার এলাকার পঞ্চাশের বেশি বাড়ি ভেঙে গিয়েছে বলে খবর। ভেঙেছে বহু গাছও।
আরও বাড়ল তেল। সূত্রের খবর, ফের বাড়ছে পেট্রল-ডিজেলের দর। দেশ করোনা সামলাতে জেরবার অবস্থায়। এই আবহেই দাম বাড়িয়ে চলেছে তেল সংস্থাগুলি, এমনই অভিযোগ।
রিপোর্ট চাইলেন বাইডেন। সূত্রের খবর, কোনও পরীক্ষাগার থেকে দুর্ঘটনাবশত করোনা আবহ ছড়িয়ে পড়েছে কি না, সে বিষয়ে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলিকে ৯০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।