বালেশ্বরের সৈকতে অদ্ভূত দর্শনের কচ্ছপ ঘিরে জল্পনা

Turtle

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বালেশ্বরের সৈকতে উদ্ধার হল হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় সূত্রের খবর, এই কচ্ছপ ঘিরে জল্পনা। মুখ ও ৪টে পা গাঢ় হলুদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপদের আঁচ পেয়ে খোলসে মুখ লুকিয়ে ফেলছে। আবার ৪টে পা খোলসের ভিতর ঢুকিয়ে ফেলছে। মাটিতে ছেড়ে দিলে বুকে ভর করে এগিয়ে চলেছে জলের খোঁজে। আকারে-প্রকারে বা আদব-কায়দায় একেবারে সাধারণ কচ্ছপ। নজরকাড়া তার দেহের বর্ণ। উল্লেখ্য, মেটে রং, কালচে বা খয়েরি রঙের কচ্ছপই দেখে আসছেন বালেশ্বরের বাসিন্দারা। স্থানীয় সূত্রের আরও খবর, ওড়িশার উপকূলবর্তী অঞ্চল এই বালেশ্বর। সমুদ্র লাগোয়া বালিয়াড়িতে প্রায়শই দেখা যায় নানা প্রকৃতির কচ্ছপ।

তবে সুজনপুর গ্রাম থেকে উদ্ধার হওয়া এই কচ্ছপের রং সম্পূর্ণ আলাদা। সমুদ্র সৈকতে স্রোতের টানে দেখা মিলল অদ্ভূত দর্শনের এই কচ্ছপ। গ্রামজুড়ে চলে জল্পনাও। ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে। সৈকতে এসে বনদপ্তরের আধিকারিকও কচ্ছপটিকে দেখে অবাক হন। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, হলুদ রঙের কচ্ছপ বিরল। এর আগে এই কচ্ছপ চোখে পড়েনি কারও। কচ্ছপের বর্ণরহস্যের জট নিয়ে জটিলতা বেড়েছে। এক্ষেত্রে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, কচ্ছপটি সম্ভবত “অ্যালবিনো” প্রজাতির। কচ্ছপের একটি ভিডিও ট্যুইটারে শেয়ারও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *