উজবেকিস্তানে কিকবক্সিংয়ে সাফল্য ঈশানের
আন্তর্জাতিক কিকবক্সিংয়ে সাফল্য ঈশান দাসের। উজবেকিস্তান ওপেন টুর্নামেন্ট থেকে রুপো জয়ী হলেন তিনি। বেহালার বাসিন্দা ঈশান মার্শাল আর্ট শিখেছিলেন। এরপর কিক বক্সিংয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন।
আন্তর্জাতিক কিকবক্সিংয়ে সাফল্য ঈশান দাসের। উজবেকিস্তান ওপেন টুর্নামেন্ট থেকে রুপো জয়ী হলেন তিনি। বেহালার বাসিন্দা ঈশান মার্শাল আর্ট শিখেছিলেন। এরপর কিক বক্সিংয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন।
নিম্নচাপ ও পূর্ণিমার কোটাল নিয়ে সতর্কতা জারি হয়েছে। এর প্রভাবে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে শক্তিশালী হতে চলেছে ওড়িশা উপকূলের নিম্নচাপ। ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
২১ তম গ্র্যান্ডস্ল্যাম জয় ও সপ্তম উইম্বলডন খেতাব জয়ী সার্বিয়ান তারকা নোভাক।প্রথমবার উইম্বলডনের ফাইনালে পৌঁছানো অস্ট্রেলিয়ার নিক কিরগিয়সকে লন্ডনের সেন্টার কোর্টে পরাজিত করলেন জোকোভিচ। ফলাফল: ৪-৬, ৬-৩,৬-৪ (৭-৬)টেক্কা দিলেন রজার ফেডেরারকে।
উইম্বলডনে নয়া রানি ৷ প্রথমবার কাজাখস্তানের কোনও টেনিস খেলোয়াড় উইম্বলডনের মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছেন। উল্লেখ করা যায়, মস্কোতে জন্ম হলেও এলেনা রাইবাকিনা ২০১৮ সাল থেকে কাজাখস্তানের প্রতিনিধিত্ব করছেন।
বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে তবে তা পর্যাপ্ত নয়। কলকাতা সহ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে ভারী বৃষ্টি নেই। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।
এক সপ্তাহব্যাপী চলবে রাজ্যে অরণ্য সপ্তাহ উদযাপন। বন মহোৎসব পালিত হবে রাজ্যে। তারই প্রস্তুতি চলেছে। আগামী ১৪ জুলাই রাজ্যব্যাপী পালিত হতে চলেছে বন মহোৎসব । রাজ্যের প্রতিটি জেলায় সবুজায়নের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । এই উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
উত্তরবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। আবার দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলি ছাড়া বৃষ্টির দেখা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘুর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায়।
বাংলাদেশের প্রবীণ অভিনেত্রী শর্মিলী আহমেদ প্রয়াত হলেন। মঞ্চ,টেলিভিশন নাটক ও চলচ্চিত্র জগতের গুণী শিল্পী ছিলেন তিনি। তাঁর আসল নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তাঁর জন্ম। রাজশাহী পিএন গার্লস হাইস্কুল থেকে এসএসসি করেছিলেন ১৯৬৪ সালে। এরপর চলচ্চিত্রে তাঁর অভিনয় জীবনের শুরু হয়। রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন।
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে প্রয়াত। জাপানের নারা শহরে এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন তিনি । বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হন বলে খবর। মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রয়াত হলেন আবে।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, জানিয়েছে, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি আছড়ে পড়ার সম্ভাবনা হুগলি জেলায় । মৌসুমী অক্ষরেখা ক্রমশ সরে যাচ্ছে বলে জানানো হয়েছে।