school and campus

তীব্র তাপপ্রবাহের জেরে স্কুল সকালে খোলার নির্দেশ

তাপপ্রবাহের মাত্রা বেড়েই চলেছে। দক্ষিণবঙ্গ জুড়েই প্রচণ্ড গরম ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত। রোদ ও গরমের জেরে অসুস্থ হতেও দেখা যাচ্ছে বহু মানুষকে । রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে রাজ্যের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতির থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিক কী কী করা উচিত তারই নির্দেশ দেওয়া হয়েছে।

Read More
heat and weather 2

তাপপ্রবাহ পরিস্থিতিতে রক্ষা পেতে দাওয়াই

তাপপ্রবাহের মাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গ জুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। রোদ ও গরমের জেরে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সমস্ত জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতির থেকে রক্ষা পেতে ঠিক কী কী করবেন তা জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে লিফলেটও ছাপানো হয়েছে ৷ স্থানীয় সূত্রের খবর, বিভিন্ন জেলায় সাধারণ মানুষের জন্য বিতরণও করা হচ্ছে।

Read More
hot and weather in bengal

তাপপ্রবাহের মাত্রা বাড়ছে

তীব্র গরম আর সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই । নাকাল হচ্ছেন মানুষ। কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় তাপপ্রবাহের মাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ বীরভূম জেলায় তাপমাত্রার পারদ আরও বাড়বে। এমনকী তাপপ্রবাহের প্রভাব উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

Read More
heat weather and alipur

তাপমাত্রার দাপটে আবহাওয়া দফতরের বিশেষ সতর্কতা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার দাপট বেড়েই চলেছে। রোদ আর তীব্র দাবদাহের পরিস্থিতি। মানুষকে সুরক্ষিত রাখতে আলিপুর আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রার পারদ রীতিমতো চরমে ৷

Read More
asam and election

গুয়াহাটি পুর নিগমে একচ্ছত্র জয় বিজেপির

গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনের ফল প্রকাশ হল। অসমের গুয়াহাটিতে গেরুয়া ঝড় দেখা গেল। ৬০ আসন বিশিষ্ট গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনে কার্যত বিনা লড়াইয়ে ৫, ৬ ও ২২ নম্বর ওয়াৰ্ডে জয়ী হয় বিজেপি।

Read More
heat and bengal rural

গরমে নাজেহাল মানুষ

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। আবার শিলা বৃষ্টিও হয়। তবে দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল মানুষ ।রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহের পরিবেশ। কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় তাপমাত্রার পারদ বেড়েছে।

Read More
weather and sun

বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পশ্চিমা বাতাসের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পরিসংখ্যান অনুযায়ী জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এপ্রিল মাসে ৯২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।

Read More
earth and day

বসুন্ধরা দিবস

১৯৭০সালের ২২ এপ্রিলের ঘটনা। পরিবেশ সচেতনতা বাড়াতে প্রয়াস। এই উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল বসুন্ধরা দিবস। এটি পরিচিত আর্থ ডে হিসাবে। ১৯৯০ সাল থেকে ১৪১টি দেশের মাধ্যমে দিনটি পালিত হয়ে আসছে।

Read More
dhoni and batting

ম্যাচ ফিনিশার ধোনি-টানা ৭ হার মুম্বইয়ের

ধোনির চমক দেখা গেল। নাটকীয় ম্যাচে শেষ বলে মুম্বইকে হারাল চেন্নাই। ৩ উইকেটে জয়ী হল চেন্নাই সুপার কিংস। ম্যাচ সেরা হয়েছেন মুকেশ চৌধুরী। ১৩ বলে অপরাজিত ২৮ রান করলেন মহেন্দ্র সিং ধোনি।

Read More
durk and weather

বৃষ্টির ইঙ্গিত

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত। পাশাপাশি ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি হয়েছে।

Read More