আবহাওয়ার খবর
বৃষ্টির আবহে গরম কম হলেও ক্রমশ তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।
বৃষ্টির আবহে গরম কম হলেও ক্রমশ তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল। তীব্র গরমের দাপট উধাও। ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত ঘটিয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আবহাওয়ার সাময়িক পরিবর্তন হলেও আবারও বেড়ে যাবে তাপমাত্রা।
তিরন্দাজিতে রুপো জয় অতনুদের। স্টেজ ওয়ান বিশ্বকাপ তিরন্দাজিতে রুপো জয়ী হল ভারতীয় পুরুষ দল। দলগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে ভারত পরাজিত হয় চিনের কাছে। পাশাপাশি ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জয়ী ভারত।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ পাশের জেলায় স্বস্তির বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। তীব্র দাবদাহ থেকে মুক্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টি। কলকাতাসংলগ্ন দুই জেলা হাওড়া ও উত্তর চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তাপমাত্রায় বিরাট বদল। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবিবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের ইঙ্গিত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। তাপমাত্রা আরও কিছুটা কমবে বলা হয়েছে। (ছবি: সংগৃহীত)
তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়ের প্রয়াণ। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।
গরম হাওয়ার হল্কা। ঝলকানি রোদ। গরমের দাবদাহ। অস্থির মানুষ। আবহাওয়া দফতর সূত্রের খবর,টানা তিন দিন ৪৪ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার তাপমাত্রা। মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়ায় ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলায় ৪২ ডিগ্রির ওপর পারদ চড়েছে।
আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য। সূর্যগ্রহণের সময় উদ্ভাসিত সোনার আংটি ৷ এই সূর্যগ্রহণের নাম জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে হাইব্রিড সূর্যগ্রহণ বা হাইব্রিড সোলার ইক্লিপ্স ৷ জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই হাইব্রিড সূর্যগ্রহণের বিশেষত্ব হল- সূর্যের আকৃতির তুলনায় চাঁদের ছায়া থেকে যা ছোট ৷ এই আবহে চাঁদ সম্পূর্ণ আড়াল করতে সক্ষম নয় সূর্যকে ৷ এক্ষেত্রে চাঁদের ছায়াকে ছাপিয়ে চতুর্দিকে দেখা যায় সূর্যের সোনালি বৃত্ত ৷ আর মাঝে অন্ধকার বৃত্ত। সোনালি বলয়ের এই সূর্যকে দেখে মনে হবে ঠিক সোনার আংটির মতো ৷
কাঠফাটা রোদ। বাড়ির বাইরে বেরনোর জন্য সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। গরম আর তীব্র রোদের ঝলকানিতে অতিষ্ঠ জনজীবন। অতিরিক্ত গরমে নাজেহাল হচ্ছেন বহু মানুষ। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্পর্শ করেছে ৪৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রার বাড়ন্ত।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। পালিত হয় অক্ষয় তৃতীয়া। শুরু হয় মহা-উৎসব। এ বার ২২ এপ্রিল থেকে অক্ষয় তৃতীয়া পালিত হবে। ক্যালেন্ডার অনুযায়ী এই তিথির উল্লেখ রয়েছে ২৩ এপ্রিল রবিবার। ধর্মীয় রীতি-নীতি ও আচার অনুযায়ী বলা হয়, হিন্দু ধর্মে এই দিনটির একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এই উৎসব স্নান ও দান-ধ্যানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।