hs and result resent

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ করা যায়, এবার করোনা আবহের মধ্যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে।

Read More
Admission-1

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে স্কুলগুলি ২২ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তির নোটিস দিতে পারবে। এক্ষেত্রে বলা হয়েছে, আগামী ২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিজের স্কুলের পড়ুয়া ও ১৬ থেকে ৩১ আগস্টের মধ্যে বাইরের পড়ুয়ারা ভর্তি হতে পারবেন।

Read More
Madrasa Board-1

রেডিও-র মাধ্যমে পড়ুয়াদের পঠন-পাঠনের ব্যবস্থা

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ রেডিও-র মাধ্যমে দশম শ্রেণির পড়ুয়াদের পঠন-পাঠনের ব্যবস্থা করেছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, করোনা আবহে স্কুলে পঠন-পাঠন হচ্ছে না।

Read More
Madhyamik-1

মেধা তালিকা ছাড়াই মাধ্যমিকের ফল প্রকাশ

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লক্ষের কাছাকাছি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফলাফল জেনে নেওয়া যাবে।

Read More
madhyamik and result2

এবার মাধ্যমিকে প্রথম থেকে ১০তম স্থানে ১৩২৮ জন

এবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ হয়নি। পর্ষদ সূত্রে জানানো হয়েছে,এ বছর মাধ্যমিকের প্রথম থেকে ১০তম স্থানে রয়েছেন ১৩২৮ জন পরীক্ষার্থী। প্রথম স্থানে রয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। এবার ৬৯৭ সর্বোচ্চ নম্বর। নবম ও দশম স্থানে সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে মেধাতালিকায়।

Read More
mp and result

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। ভূগোলেই সবচেয়ে বেশি নম্বর পেয়েছে পরীক্ষার্থীরা। অঙ্কে ৪৮২২৭ জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০এর মধ্যে নম্বর পেয়েছে বলে জানা যায় । এবারের মাধ্যমিকে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এক্ষেত্রে নবম শ্রেণির পরীক্ষার নম্বর ও দশম শ্রেণীর ইন্টার্নাল ফরমেটিভ ইভ্যালুয়েশন মিলিয়ে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে।

Read More
College Students-2

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ

শিক্ষাবর্ষ নিয়ে নতুন নির্দেশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ আগামী ১ অক্টোবরের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছে।

Read More
CBSE-1

সিবিএসই বোর্ডের নম্বর মডারেশনের পোর্টাল চালু

সিবিএসই বোর্ড একাদশ ও দ্বাদশ শ্রেণির নম্বর মডারেশনের পোর্টাল চালু করেছে। সূত্রের খবর, আগামী ৩১ জুলাই দ্বাদশের ফল প্রকাশিত হবে।

Read More
bratyo and ssc

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের তারিখ ঘোষণা শিক্ষামন্ত্রীর

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। ১৪৩৩৯ জনের চাকরির বিষয়ে জানানো হয়েছে। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আদালতের নির্দেশ মেনে সম্পন্ন হবে।

Read More
Madrasa Students

২৩ জুলাই ত্রিস্তর মাদ্রাসার ফল প্রকাশ

ত্রিস্তর মাদ্রাসার ফল প্রকাশ ২৩ জুলাই। মাদ্রাসার ৩টি স্তরে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল আগামী ২৩ জুলাই বেলা ১১টায় সল্টলেকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Read More