Website-1

স্কুলে ভর্তির ক্ষেত্রে নয়া দিশা

স্কুলে ভর্তির ক্ষেত্রে নতুন দিশা দিচ্ছে ওয়েবসাইট। সূত্রের খবর, ২০১৯ সালের ১৪ জুলাই যাত্রা শুরু করে এই ওয়েবসাইটটি। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়াদের এই রাজ্যের স্কুলে ভর্তি করছেন অভিভাবকেরা।

Read More
Upper Primary-4

নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না উচ্চ প্রাথমিকের

মামলা হলেও নিয়োগ স্কুলে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা হলেও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না বলে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানিয়ে দিয়েছে।

Read More
joint and letter for rail

জয়েন্টের দিন পরীক্ষার্থীদের জন্য রেলকে চিঠি

১৭ জুলাই জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এবার রেলকে চিঠি দিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। এক্ষেত্রে বলা হয়েছে,জয়েন্টের দিন পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশাল ট্রেনে। সূত্রের খবর,পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলকে এ বিষয়ে চিঠি দিয়েছে রাজ্য পরিবহণ দফতর।

Read More
Graduate-1

স্নাতক-স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দফতরের

স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ। সূত্রের খবর, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়া ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চশিক্ষা দফতর।

Read More
hs and result

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ২২ জুলাই

গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। বিকল্প পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে এবার ফল বের হচ্ছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা সব মিলিয়ে সাড়ে ৮ লক্ষের কাছাকাছি।

Read More
net and exam

নিট পরীক্ষার দিন ঘোষণা-১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা

ঘোষিত হয়েছে নিট পরীক্ষার দিন। কাল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। দেশজুড়ে নিট পরীক্ষার দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । আগামীকাল ১৩ জুলাই বিকেল ৫টা থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হবে।
এক্ষেত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা । ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ওয়েবসাইট https://ntaneet.nic.in এ রেজিস্ট্রেশন শুরু হবে। করোনা আবহে বিধি-নিষেধ মেনে পরীক্ষা নেওয়া হবে।

Read More
Upper Primary-3

উচ্চ প্রাথমিকে আবারও মামলার জট

অস্বচ্ছতার প্রশ্ন তুলে আবারও মামলা উচ্চ প্রাথমিকে। সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পথে অন্তরায় আবারও। ওই সব নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Read More
Upper Primary-2

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন তালিকা

উচ্চ প্রাথমিকের নতুন তালিকা। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর-সহ ইন্টারভিউয়ের মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

Read More
Classroom-2

স্কুলে গরমের ছুটি শেষের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি

একদিকে করোনা আবহ। অন্যদিকে রাজ্যের সরকারি, সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গত ১৯ এপ্রিল থেকে গরমের ছুটি চলছে।

Read More