সিবিএসই বোর্ড ও টেটের নিয়ম
টেটের নিয়ম বদল হয়েছে। সূত্রের খবর, শিক্ষক নিয়োগের পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পাশ করলে সেই শংসাপত্র পূর্বের মতো ৭ বছর নয়, তা আজীবন বৈধ থাকবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
টেটের নিয়ম বদল হয়েছে। সূত্রের খবর, শিক্ষক নিয়োগের পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পাশ করলে সেই শংসাপত্র পূর্বের মতো ৭ বছর নয়, তা আজীবন বৈধ থাকবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
আপলোডে সমস্যা হচ্ছে। সূত্রের খবর, মাধ্যমিকের মূল্যায়নে নবম শ্রেণির নম্বর আপলোড করার পর তা সংশোধন করতে গিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। অনেক সময়ে সেই নম্বর সংশোধন করা যাচ্ছে না বলে জানানো হয়েছে।
বাড়ল সময়সীমা। সূত্রের খবর, নবম শ্রেণির নম্বর ওয়েবসাইটে আপলোড করার সময় যেসব শিক্ষকেরা কোনও কারণে নম্বর আপলোড করতে পারেননি, তাঁদের ক্ষেত্রে নম্বর আপলোড করার সময়সীমা বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
দ্বাদশের ফল নিয়ে জল্পনা বেড়েছে। এরপর শীর্ষ আদালতের নির্দেশ। সূত্রের খবর, ১০ দিনের মধ্যে মূল্যায়নের নির্দিষ্ট পদ্ধতি ঘোষণা করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের জন্য দেশের সব বোর্ডকে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।
করোনা আবহে প্রথম অফলাইন পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স হতে চলেছে। কবে শুরু হবে জয়েন্ট এন্ট্রান্স তা নিয়ে জল্পনা ছিল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে জানানো হয়েছে, এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে।
রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট সাইবার নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি ও হসপিটাল ম্যানেজমেন্টের বিষয়গুলি বাংলায় পড়াতে আগ্রহী।
নিটের ফর্ম নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা। সূত্রের খবর, নিট ২০২১ সর্বভারতীয় স্তরে ডাক্তারিতে ভর্তির পরীক্ষা। রেজিস্ট্রেশন বা ফর্ম পূরণ প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় পরীক্ষার্থীদের উদ্বেগ বেড়েছে।
মাধ্যমিকের নম্বর মূল্যায়নে মার্কশিট নিয়ে বড় ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
স্নাতক স্তরে ভর্তি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে হওয়ার দাবি জানিয়েছে ছাত্র সংগঠন এসএফআই। সূত্রের খবর, এক বিবৃতির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব পড়ুয়ার কথা ভেবে প্রবেশিকা পরীক্ষা অনলাইনের পাশাপাশি অফলাইনে করোনা-বিধি মেনে দেওয়ার সুবিধাও রাখতে হবে।
বই-খাতা বিতরণ। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলশিক্ষা দফতর থেকে দেওয়া বাংলা ও ইংরেজি বই ও খাতা বিতরণ করা হবে আগামী ১ জুলাই থেকে। এমনই নির্দেশ জারি করেছে স্কুলশিক্ষা দফতর।