vivekananda Education Entertainment Others 

মানব জীবনে স্বামীজির বাণী

আপনি যখন কঠিন অবস্থার মধ্যে। অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন। তখন আপনাকে পথ দেখাতে পারে স্বামীজির বাণী। স্বামী বিবেকানন্দের নানা উপদেশের কথা অনেকেই জানেন। সেই দেখানো পথ ধরে হাঁটলে মানসিক শান্তি ও স্বস্তি পেতে পারবেন। এ বিশ্বাস আমাদের থাকা উচিত। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি এই মহান মানবের আবির্ভাব ঘটে। গোটা বিশ্বকে নতুন দিশা দেখিয়ে চলেছেন তিনি আজও। মানব জীবন বদলে দেওয়া স্বামীজির বাণী স্মরণ না করলেই নয়। এ এক শাশ্বত বাণী। মানব জাতির কল্যাণ সাধনে তাঁর নিরন্তর প্রয়াস ছিল। স্বামীজির বাণী আত্মশক্তি ও মুক্তির জাগরণ। স্বামীজি বলেছেন,”যদি সত্যিই মন থেকে কিছু…

Read More
taki Entertainment Others Travel 

ভ্রমণপিপাসুদের মন উরুউরু : ইছামতীর তীরে টাকি ভ্ৰমণ

শীতের আমেজ-মেজাজ ভালোই রয়েছে। এই সময় ভ্ৰমণ বা ঘোরাঘুরিটার মাত্রা বেড়ে যায়। এই শীত পড়লে খাওয়া-দাওয়া বা ঘোরাঘুরির মজাই আলাদা। অনেক চেনা-জানা জায়গাতে যেতেই পারেন । শীতের সকালে ট্রেন চড়ে বসলেই পৌঁছে যেতে পারেন নদী তীরবর্তী এক মনোরম পরিবেশে। একদিনের ভ্রমণের আদর্শ হতে পারে স্থানটি । ভ্রমণপিপাসু মানুষের মন সব সময় উরুউরু হয়। কোথাও বেড়াতে না গেলে ব্যস্ত ও কর্মক্লান্ত মনটা হাঁফিয়ে ওঠে। তাই কাছাকাছি কোথাও ঘুরতে গেলেই মনটা হালকা হয়ে যাবে। সেইরকমই এক ডেস্টিনেশন হল- উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি।ইছামতীর তীরে অপূর্ব পরিবেশে পিকনিক ও ভ্রমণের আনন্দ…

Read More
ramkrishna Education Entertainment Others 

“কল্পতরু” রূপে শ্রীরামকৃষ্ণ

১জানুয়ারি, ১৮৮৬। কাশীপুর উদ্যানবাটীতে শ্রীরামকৃষ্ণ “কল্পতরু” হয়েছিলেন । আজও প্রতি বছর কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। অনেকে জানেন,কাশীপুর উদ্যানবাটীতেই শ্রীরামকৃষ্ণ স্থুল শরীর ত্যাগ করেছিলেন। বিভিন্ন গ্রন্থে তাঁর উল্লেখ পাওয়া যায়। আমরা জেনেছি, শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বেরিয়ে হাঁটছেন। ঠাকুর দেখলেন,আম গাছের তলায় বসে রয়েছেন গিরিশরা। শ্রীরামকৃষ্ণকে দেখে গিরিশ হাঁটু গেড়ে প্রণাম করলেন। গিরিশের এই শ্রদ্ধা ও ভক্তি দেখে আপ্লুত হলেন শ্রীরামকৃষ্ণ। এরপর ঠাকুর বললেন,“তোদের আধ্যাত্মিক জাগরণ হোক, এই আশীর্বাদ করি।” গিরিশ লক্ষ্য করলেন, ঠাকুরকে ঘিরে এক দিব্যজ্যোতি বিরাজমান। সেই মুহূর্তে গিরিশ চিৎকার করতে লাগলেন “জয় শ্রীরামকৃষ্ণ”, “জয় শ্রীরামকৃষ্ণ” বলে। শ্রীরামকৃষ্ণের পায়ে…

Read More
alone and help Education Entertainment Health Lifestyle Others 

একাকিত্বেই মানসিক যন্ত্রণা : সমস্যা সমাধানের পথ

বর্তমান সময়ে অনেকের মুখে একাকিত্বের কথাটি শোনা যায়। অনেকে আবার একাকিত্বে ভুগতে ভুগতে অসুস্থ হয়ে পড়েন। বিশ্বব্রহ্মাণ্ডে বহু মানুষ একা হয়ে পড়েন । মানুষ কোনও না কোনও সময়ে একাকিত্বের যন্ত্রণা উপলব্ধি করেন। সাধারণ মানুষের একাংশের মধ্যে একাকিত্ব ভালো বলে মনে করা হয়। নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ ঘটে। এক্ষেত্রে নিজেকে নিজে চেনা যায়। নিজেকে ভালো করে জানা এবং নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে । তবে যাঁরা দিনের পর দিন একা নিঃসঙ্গ থাকেন তাঁদের কাছে একাকিত্ব একটা ভয়ঙ্কর যন্ত্রণা বলে মনে করা হয়। এখনকার সময় সমাজ-সংসারে পিতা-মাতা…

Read More
picnic sport Entertainment Enviornment Others Travel 

পিকনিকের মরশুম এবং যত্রতত্র আবর্জনা

শীত পড়তেই পিকনিকের মরশুম শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বা জেলাগুলিতে পিকনিক করার ভিড়। জমজমাট তার আয়োজন। বেশ কিছু পিকনিক স্পট রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে। পাশাপাশি পর্যটন ক্ষেত্রগুলিতে মানুষের ভিড় দেখা যায় বেশি করে এই শীতের মরশুমে। পিকনিক স্পট বা পর্যটন কেন্দ্রগুলিতে বর্জ্য আর আবর্জনা সমস্যা পরিবেশের পক্ষে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের কয়েকটি জেলায় জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও পিকনিক করার স্থান রয়েছে। কতো তার নাম করবো। দীঘা,মন্দারমণি ,মাইথন,বসিরহাট,টাকি ও সুন্দরবনের বিভিন্ন এলাকা সহ ছোট-বড় বহু পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পটগুলিতে শীতের শুরু থেকেই মানুষের উপস্থিতি দেখা যায়।মানুষের সচেতনতার অভাবে আপনি দেখবেন,যত্রতত্র…

Read More
tarapith Breaking News Entertainment Others Travel 

তারাপীঠ মন্দিরে নিয়মের পরিবর্তন

তারাপীঠ মন্দিরে বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটেছে। বীরভূম জেলার এই মন্দিরে অনিয়মের অভিযোগ ওঠায় বৈঠকের পর এই পরিবর্তনগুলি ঘটেছে।তারাপীঠে দেবী দর্শনের জন্য নতুন নিয়ম। সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের কথা ভেবে এই নতুন নিয়ম বলবৎ হচ্ছে। তারাপীঠ মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে,ভোর ৫টা ৩০ মিনিটে মন্দির খোলা হবে। দুপুর বেলায় ভোগ নিবেদনের জন্য ঘন্টা দেড়েক মন্দির বন্ধ থাকবে। পুজোর জন্য দুটি লাইন থাকবে। জেনারেল লাইন ১ ঘন্টা পূর্বেই চালু করতে হবে। পরবর্তী সময়ে বিশেষ লাইন খোলা হবে।বিশেষ লাইনে প্রবেশের জন্য মন্দির কমিটির অফিস থেকে কূপন নিতে হবে। গর্ভগৃহের ভিতরে গোলাপজল ও…

Read More
pather pachali Education Entertainment Others 

বাঙালির হৃদয়ে থাকবে “দুর্গা”চরিত্রটি

“পথের পাঁচালী” নামটি শুনলেই গ্রামীণ একটি ছবি আমাদের চোখের সামনে ধরা পড়ে। তখন “সিনেমা” সিনেমা হয়নি। গ্রাম্য মানুষ “বায়োস্কোপ” বলতো। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা-কাহিনী “পথের পাঁচালী” । এই উপন্যাসে “প্রকৃতি প্রেমিক” বিভূতি প্রকৃতির নির্যাস তুলে ধরেছেন। এই লেখাকে বিশ্ব মাঝে তুলে ধরেছেন বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। ১৯৫৫ সালে এই ছবি মুক্তি পায়। প্রথম চলচ্চিত্রে “অস্কার”সম্মান প্রাপ্তি ঘটেছিল এই ছবির হাত ধরেই। উমা দাশগুপ্তের প্রয়াণের সঙ্গে সঙ্গেই ইতি হল “দুর্গার পাঁচালী’-র। কিশোরী বয়সের এই চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন উমা। সারা জীবন ধরে একটি মাত্র ছবি করেই জনপ্রিয়তা পেয়েছিলেন “পথের পাঁচালী”-র…

Read More
jagoddhartri puja Breaking News Education Entertainment Others 

বঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রচলন

জানেন কি বঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রচলন কবে থেকে হয়েছিল। প্রশ্ন এসে যায়,”জগদ্ধাত্রী” শব্দের অর্থটা কি ? পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন,জগৎকে যিনি ধারন ও পালন করে থাকেন তিনিই জগদ্ধাত্রী । হেমন্ত কালের শুক্লা নবমী তিথিতে আমাদের বাংলায় জগদ্ধাত্রী দেবীর আরাধনা হয়। এই হেমন্তে আরাধনা হয় বলেই “হৈমন্তিকা” নামেও পরিচিত মা জগদ্ধাত্রী। পশ্চিমবঙ্গ রাজ্যে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের নাম। তারপর রয়েছে চন্দননগর। তবে এখন রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে কমবেশি এই পুজোর আয়োজন হয়। এবার আসি এই পুজোর শুরুটা কবে থেকে শুরু হয়েছিল তা নিয়ে। এই নিয়ে অবশ্য দ্বিমত…

Read More
"Burima" Puja in the soil of Krishnanagar Breaking News Education Entertainment Others 

কৃষ্ণনগরের মাটিতে শতাব্দীপ্রাচীন “বুড়িমা”-র পুজো

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য সবার জানা। কৃষ্ণনগরের মাটিতে শতাব্দীপ্রাচীন “বুড়িমা”-র পুজো যেমন রয়েছে তেমনি রাজবাড়ির পুজো রয়েছে। পাশাপাশি অনেক জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়ে থাকে।এখানকার অন্যতম মূল আকর্ষণ “বুড়িমা-র পুজো”। স্থানীয়ভাবে জানা যায়, এই পুজোর সূচনা হয়েছিল ১৭৭২ সালে। ২৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত এই পুজো। “চাষাপাড়া বারোয়ারি পুজো” নামে তা পরিচয় বহন করছে। কৃষ্ণনগরের পুজো বলতেই প্রথমে এসে পড়ে জগদ্ধাত্রী পুজোর কথা। স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে,মহারাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন। এরপর তা ছড়িয়ে পড়ে বঙ্গের বুকে। শুরুর দিকে এই পুজোর দায়ভার নিয়ে ভাবনায় পড়েন মহারাজা কৃষ্ণচন্দ্র। সেই সময়…

Read More
durga and festival Entertainment Others 

আশ্বিনের বাৎসরিক সমারোহ

জগৎমাতার আরাধনা । শুরু উৎসবের আমেজ। দেবী আসবেন পিতৃগৃহে। আশ্বিনের বাৎসরিক সমারোহ শুরু। রঙ্গিন হয়ে উঠছে ত্রিভূবন। মহা-শক্তিশালী এক নারী। মঙ্গলদ্বীপ জ্বলে উঠবে। শরতের শিশির ভেজা ঘাস। কাশফুলের দোলা। শিউলির ফুটে ওঠা। সন্ধ্যের মুখে নদীর বুকে সিঁদুরে রঙ। গোধূলির রাঙা আলোয় শোভা ফুটেছে। নদী তীরবর্তী নির্জন পথে একরাশ সবুজ। হালকা কুয়াশাময় ভোরবেলা। প্রকৃতি সেজে উঠেছে। প্রকৃতির সবুজ প্রান্তরে ঘেরা স্নিগ্ধ শ্যামল। জলাশয়ের বাঁকে জলাশয় সুশোভিত। সব কিছু নিয়ে প্রকৃতি ও পরিবেশ অন্যরকম। দেবী দুর্গার আগমনে ঘুচে যাক মনের কালি। পূর্ণ হয়ে উঠুক জীবন। শারদ উৎসব ঘিরে উন্মাদনা। ঢাকিদের বোল। প্রতিমা-প্যান্ডেল…

Read More