Category: Others
রবীন্দ্রজয়ন্তী ভিডিয়োয়
করোনা পরিস্থিতিতে রবীন্দ্রজয়ন্তী পালন চিকিৎসকদের।জানা গিয়েছে,ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে ১৮মিনিটের একটি ভিডিও বানানো হয়েছে।
পার্সেল ট্রেন চালানো সহ বিভিন্ন পরিষেবা দক্ষিণ-পূর্ব রেলের
দেশের বিভিন্ন প্রান্তে পার্সেল এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। লকডাউনে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ওই রেল। সূত্রের খবর, লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্যের জোগান যাতে থমকে না যায়, তার জন্য এই উদ্যোগ।
চন্দননগরের রোটারি ক্লাব করোনা যুদ্ধে সামিল
চন্দননগরের রোটারি ক্লাব করোনা যুদ্ধে সামিল। রাজ্যের স্বাস্থ্যকর্মী ও পুলিশের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব।
হংকংয়ে তিন ওষুধের মিশ্রণে করোনা দাওয়াই
তিন এন্টিভাইরাল ওষুধের ককটেল দাওয়াই এখন হংকংয়ে। জানা গিয়েছে, এই ওষুধটি করোনার প্রাথমিক পর্যায়ে ব্যবহার করলে অব্যর্থ কাজ দেবে। এমনটাই দাবি করেছেন হংকংয়ের একদল বিশেষজ্ঞ বিজ্ঞানী।জানা গিয়েছে,তাঁদের গবেষণা ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হয়েছে।
শিলংয়ে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত ৬
বিষাক্ত মাশরুম “ডেথ ক্যাপ” খেয়ে মৃত্যু ৬ গ্রামবাসীর। সূত্রের খবর, ডেথ ক্যাপ নামে পরিচিত বিষাক্ত মাশরুম খেয়ে এই বিপত্তি ঘটে। শিলংয়ে এই ঘটনা ঘটে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সূত্রে এই খবর পাওয়া যায়।
হরিয়ানায় কাজে ফিরতে চেয়ে ওয়েব পোর্টালে আবেদন
হরিয়ানায় কাজে ফিরতে চেয়ে আবেদন জমা পড়ল ১ লক্ষ। হরিয়ানায় চেহারা ভিন্ন। সূত্রের খবর, সারা দেশে ঘরে ফিরতে চেয়ে পথে নেমেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক।
সুদ কমাবে ইউনিয়ন ব্যাঙ্ক
কমছে ঋণে সুদ। সূত্রের খবর, সব ধরণের তহবিল সংগ্রহের হিসাব করা সুদ (এমসিএলআর)১৫ বেসিস পর্যন্ত কমিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক।
চন্দননগরে সিসি ক্যামেরা ও ত্রাণ বন্টন
চন্দননগরে বসছে ১০০ সিসি ক্যামেরা। সূত্রের খবর, জেলা প্রশাসন চন্দননগরের উর্দিবাজার এলাকাকে কড়া নজরদারির অধীনে আনতে ১০০ সিসি ক্যামেরা বসাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনায় ৫ পুরসভার মেয়াদকাল শেষ হচ্ছে
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দিন কয়েকের মধ্যেই শেষ হচ্ছে ৫ পুরসভার মেয়াদ। সূত্রের খবর, আগামী ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৫টি পুরসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।
