আমেরিকায় এপ্রিলে বেকারত্বের হার স্পর্শ ১৪.৭ শতাংশে
আমেরিকায় এপ্রিলে বেকারত্বের হার স্পর্শ করল ১৪.৭ শতাংশে। জানা গিয়েছে, যা ত্রিশের দশকে ভয়ঙ্কর মন্দার পর সর্বাধিক। সূত্রের খবর, গত মাসে ২ কোটির বেশি মানুষ কাজ হারিয়েছেন।
আমেরিকায় এপ্রিলে বেকারত্বের হার স্পর্শ করল ১৪.৭ শতাংশে। জানা গিয়েছে, যা ত্রিশের দশকে ভয়ঙ্কর মন্দার পর সর্বাধিক। সূত্রের খবর, গত মাসে ২ কোটির বেশি মানুষ কাজ হারিয়েছেন।
গ্যাস দুর্ঘটনা এবং তার জন্য ১১ জনের প্রাণহানি। বিশাখাপত্তনমে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর গ্যাস লিক-কাণ্ডে জরিমানা ৫০ কোটি। সূত্রের খবর, এলজি পলিমার্স কর্তৃপক্ষকে ৫০ কোটি টাকা অন্তর্বর্তীকালীন জরিমানা করল জাতীয় গ্রিন ট্রাইবুনাল।
শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস নামে একটি হাসপাতালে ৪ জনেরই প্লাজমা থেরাপি চলে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ইনদওরের একটি হাসপাতালে ৪ জন করোনা-রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।
বাবরি-মামলার সময়সীমা বাড়ল। সূত্রের খবর, বাবরি-মামলা নিষ্পত্তির সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিমকোর্টে।
রাজ্য সরকার করোনাজনিত পরিস্থিতিতে সঙ্কট মোকাবিলায় রক্ত সংগ্রহের ভ্রাম্যমাণ ব্যবস্থা কলকাতা ছাড়াও আশেপাশের এলাকা এবং জেলাগুলিতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে।
ক্ষীরগ্রামের যোগাদ্যা সতীপীঠের পুজো বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করল কাটোয়া মহকুমা প্রশাসন।
দিল্লিতে আফগান দূত। সূত্রের খবর, নয়াদিল্লিতে এলেন আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিজাদ। আবার করোনা প্রকোপের মধ্যেই মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের ডিরেক্টর লিসা কার্টিস।
বিজয় দিবসে রানির ভাষণ। জানা গিয়েছে, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৫-তম বর্ষপূরণ উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
অনিশ্চিত ফরাসি ওপেন। করোনা পরিস্থিতিতে অতিমারির জেরে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, এই অবস্থায় যেসব দর্শক টিকিট কিনেছিলেন, তাঁদের টিকিটের মূল্য ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।