Category: Others
আর্থিক সঙ্কটে কলেজের ক্যাজুয়াল কর্মীরা
বেতন নিয়ে সংশয় রাজ্যের কলেজগুলির ক্যাজুয়াল কর্মচারীদের। অভিযোগ, অনেক কলেজই তাঁদের বেতন দেয়নি। অতিথি শিক্ষকদের মত এই সব কর্মীদের বেতনও কলেজে দেওয়া হচ্ছে।
হাওড়া ব্রিজ থেকে টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ যুবক
উত্তর বন্দর থানার পুলিশ হাওড়া ব্রিজ থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার করেছে বলে খবর। এই ঘটনায় গ্রেপ্তার ২ যুবক। পুলিশ সূত্রের খবর, একজনের বাড়ি মেটিয়াবুরুজে ও অন্যজনের জিটি রোড পিলখানায়।
ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের ক্রমেই বাড়ছে উৎকণ্ঠা
৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ায় দেশব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো ব্যাহত।
ওয়েব সেমিনারে বক্তা মাস্টার ব্লাস্টার
১২ হাজার ডাক্তারের ওয়েব সেমিনার। সেখানে বক্তা শচীন তেন্ডুলকর। করোনা অতিমারির মধ্যে খেলোয়াড়দের বিভিন্ন রকম ভূমিকা দেখা যাচ্ছে। এবার শচীনকে দেখা গেল ওয়েব সেমিনারে। ওই ওয়েব সেমিনারে তিনি নতুন ডাক্তারদের বোঝালেন, কি করে একজন খেলোয়াড়ের চোট লাগলে ধাক্কা সামলাতে হয়।
মদের অভাবে স্যানিটাইজার, মৃত্যু যুবকের
মদের অভাবে স্যানিটাইজার খেয়ে প্রাণ গেল যুবকের। দেশব্যাপী লকডাউন। এখন স্যানিটাইজার খুব সহজে পাওয়া যাচ্ছে।
গোলকিপার পিটার বোনেত্তি প্রয়াত
গোলকিপার হিসেবে খ্যাত পিটার বোনেত্তি (৭৮) প্রয়াত হলেন। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ফুটবল টিমের গোলকিপার ছিলেন তিনি।
৬ বারের ফর্মূলা ওয়ান গ্রাঁপ্রি জয়ী স্টার্লিং প্রয়াত
প্রয়াত হলেন স্টার্লিং মস (৯০)। ৬ বারের ফর্মূলা ওয়ান গ্রাঁপ্রি জয়ী স্টার্লিং। জানা যায়, ১৯৫১ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত ৬৬টি গ্রাঁপ্রিতে যোগ দেন তিনি।
বিপুল ক্ষতির মুখে ভারতীয় গল্ফ সংস্থা
এবার ক্ষতির মুখে ভারতীয় গল্ফ। এত অর্থ ব্যয়ে এই মিটের আয়োজন ভবিষ্যতে সম্ভব কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

