বাঁচার তাগিদে ৭০০ কিমি পথ পাড়ি সাইকেলেই
ভাঙা সাইকেলে ৭০০কিমি পথ অতিক্রম করলেন আস্তাব আলী শেখ। মেয়ের কান্না সহ্য করতে না পেরে এমনই সিদ্ধান্ত নিলেন পিতা আস্তাব। উত্তর প্রদেশের বালিয়া থেকে দীর্ঘ পথ অতিক্রম করে ডোমকলের মানিক নগর গ্রামে পৌঁছলেন তিনি।
ভাঙা সাইকেলে ৭০০কিমি পথ অতিক্রম করলেন আস্তাব আলী শেখ। মেয়ের কান্না সহ্য করতে না পেরে এমনই সিদ্ধান্ত নিলেন পিতা আস্তাব। উত্তর প্রদেশের বালিয়া থেকে দীর্ঘ পথ অতিক্রম করে ডোমকলের মানিক নগর গ্রামে পৌঁছলেন তিনি।
রিয়েল এস্টেট নির্মাণ কাজ করা যাবে বলে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
ছাড়ের সুবিধা পেতে রাজ্য সরকারের দিকে তাকিয়ে রপ্তানি-নির্ভর সংস্থাগুলি।
লকডাউন পরিস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত। তৃণমূলের মহিলা শাখা এর মধ্যেই অভাবী পরিবারের মহিলাদের জন্য ৩০ হাজার প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিলির পরিকল্পনা গ্রহণ করেছে।
শেষ পর্যন্ত ২ অজগর উদ্ধার হল। উদ্ধার করেছে বন দপ্তর। স্থানীয় সূত্রের খবর, লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে বারাবনিতে আটকে পড়া সাপুড়েদের কাছ থেকে ২টি অজগর সাপই উদ্ধার হল।
ডিজিটাল শুভেচ্ছা কার্ডে মুক্তির বার্তা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় দেশ ও দশের আরোগ্য কামনাই করা হয়েছে।
জন স্মল ফিনান্স ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম- ডিজিজেন এনেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা যে-কোনও প্রান্তে বসে এবং কোনওরকম সমস্যা ছাড়াই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
জিএসটি হ্রাসের দাবি জানাল সংগঠন। সূত্রের খবর, টেলিভিশন সম্প্রচার সংস্থাগুলির সংগঠন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে টিভি বিজ্ঞাপনের উপর ১৮ শতাংশ জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়ার দাবি জানিয়েছে।
বাংলা নতুন বছরে পরিবার ফিরে পেলেন বিজয় রাম। একসময় মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হন তিনি। সূত্রের খবর, লকডাউন পরিস্থিতির মধ্যেও এটা সম্ভব হয়েছে মালদার তারাশঙ্কর ও তাঁর বন্ধুদের সৌজন্যে।
হাসপাতালে শয্যার সংখ্যা কয়েক হাজার বাড়িয়েছে রাশিয়া। রাশিয়ায় ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দেশে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে।