Category: Others
আজ আবহাওয়া
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বেড়ে যাবে গরম ও অস্বস্তি। কলকাতা সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। তবে ব্যাপক মাত্রায় নয়। কেরলে বর্ষা প্রবেশ করার ইঙ্গিত ছিল আবহাওয়া দফতরের।
সুপ্রভাত
আজঃ বৃহস্পতিবার ১১ জ্যৈষ্ঠ ১৪২৯; ই: ২৬ মে ২০২২ জন্মদিনঃকাজী নজরুল ইসলামরামকিঙ্কর বেইজ তিথি: কৃষ্ণ একাদশী, দুপুর ০১:০৪ পর্যন্ত, পরে কৃষ্ণ দ্বাদশী;রেবতী নক্ষত্র;জন্মরাশি: মীন। সূর্যোদয়: ০৪:৫৬/ সূর্যাস্ত: ০৬:১০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৫:৪৪; রাত-০৫:৪৯ভাটা:- দিন-১০:৩৪; রাত-১০:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৬২%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১৩…
আজকের রাশিফল
বৃহস্পতিবার ১১ জ্যৈষ্ঠ ১৪২৯; ই: ২৬ মে ২০২২ ♈/মেষ (Aries): আজ ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। একতরফা মোহ আজ সর্বনাশ ডেকে আনতে পারে। জমি সংক্রান্ত সুবিধা এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধনে প্রধান ভূমিকায় দেখা যাবে। ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা হতে পারে। শুভ সংখ্যা:…
আজ আইপিএলে নজর
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা ৫বার ৫০০ র ওপরে রান করার নজির রয়েছে কে এল রাহুলের। এবার নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টদের দায়িত্ব নিয়েছেন রাহুল। ব্যাটে হাতে ধারাবাহিক রানও পাচ্ছেন আইপিএলে।
পদ্মার বুকে দেশের দীর্ঘতম সেতু
বাংলাদেশে পদ্মার বুকে নবনির্মিত সেতু। দেশের দীর্ঘতম সেতুটি আগামী ২৫ জুন উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আরও জানা গিয়েছে,দ্বিতল পদ্মা সেতুর এক অংশ থাকবে মুন্সীগঞ্জের মাওয়ায়। অপর অংশটি শরিয়তপুরের জাজিরায়। সেতুর ওপরে যান চলাচল করবে। নিচে রেলপথ।
কংগ্রেসে ধাক্কা : রাজ্যসভায় মনোনয়ন কপিলের
জাতীয় কংগ্রেসে আবারও ধাক্কা। দলের অন্যতম প্রবীণ নেতা কপিল সিবাল এবার লখনউয়ে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন। গত ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি ৷
৭ উইকেটে জয়ী গুজরাট
ক্রিকেট নন্দনকানন ইডেন গার্ডেন্সে আইপিএলে ৭ উইকেটে জয়ী হল গুজরাট টাইটান্স। পরাজিত রাজস্থান রয়্যালস। ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মিলার। তিনি ৩৮ বলে অপরাজিত ৬৮ রান করেছেন।
