ফরাসি ওপেনে সুমিত নাগালের বিদায়
ফরাসি ওপেনের মূলপর্বে নামার লড়াইয়ে পরাজিত হলেন ভারতের সুমিত নাগাল। সূত্রের খবর, যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে তিনি ৩-৬ ও ৩-৬ ফলাফলে পরাজিত হলেন চিলির আলেজান্দ্রো টাবিলোর বিরুদ্ধে।
ফরাসি ওপেনের মূলপর্বে নামার লড়াইয়ে পরাজিত হলেন ভারতের সুমিত নাগাল। সূত্রের খবর, যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে তিনি ৩-৬ ও ৩-৬ ফলাফলে পরাজিত হলেন চিলির আলেজান্দ্রো টাবিলোর বিরুদ্ধে।
ফিফা রাঙ্কিংয়ে ১০৫ নম্বর স্থানে ভারত। সদ্য প্রকাশিত রাঙ্কিংয়ে এই ছবি তুলে ধরা হয়েছে। ভারতীয় পুরুষ ফুটবল দলের এই রাঙ্কিং অবস্থান। সূত্রের খবর, প্রথম ৫০টি দলের রাঙ্কিং অবস্থান অপরিবর্তিত রয়েছে।
ডলার বেচেই আয় বেড়েছে শীর্ষ ব্যাঙ্কের। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক ৯৯,১২২ কোটি টাকা ডিভিডেন্ড দেয়। অর্থনীতিবিদদের এই সংক্রান্ত প্রশ্নও ছিল। শীর্ষ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট প্রকাশের পর এই তথ্য সামনে এসেছে।
প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী নেপালে কোনও দল সরকার গড়তে না পারার জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মামলাও হয়েছে।
‘যশ’ তাণ্ডবে জলোচ্ছ্বাসের জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার অসংখ্য জায়গায় নদীবাঁধ ভেঙেছে। জলের স্রোতে গ্রামের পর গ্রাম প্লাবিত। এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে স্থায়ী বাঁধের দাবি জোরালো হল।
করোনা সংক্রমণ ও ঘূর্ণিঝড় যশ ও ভরা কোটালের দাপটে প্লাবিত হয়েছে বহু এলাকা। সব মিলিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর।
উত্তর ২৪ পরগণার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার সাগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সূত্রের খবর,”যশ” তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনও রকম বেনিয়ম বরদাস্ত করা হবে না ৷ উত্তর ২৪ পরগণার উপকূলবর্তী এলাকাগুলি পরিদর্শন করে হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠকে রীতিমতো কড়া এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট জানালেন তিনি। জল্পনার অবসান হল বলে মনে করা হচ্ছে।
করোনা আবহে গত ১৬ মে থেকে কড়া বিধি-নিষেধ ছিল বাংলায়। নবান্ন সূত্রে জানানো হয়েছিল ৩০ মে পর্যন্ত চলবে এই লকডাউন প্রক্রিয়া। রাজ্যে সেই বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত।
“মিনি টর্নেডো”-কে কেন্দ্র করে আতঙ্ক। আবারও “মিনি টর্নেডো”। হালিশহর ও ব্যান্ডেলের পর এবার উত্তর ২৪ পরগনা জেলায় অশোকনগর-গুমা এলাকায় এই বিপর্যয়।