chandrima and programme

তৃণমূলের জনসংযোগ কর্মসূচি শুরু ৫ মে

তৃণমূল কংগ্রেস গঠন করল নয়া মহিলা সাংগঠনিক কমিটি। পঞ্চায়েতের পূর্বেই তৃণমূল মহিলা সংগঠন শক্তিশালী করছে। গঠন করা হয়েছে ৪৪ জনের নতুন কমিটি। জেলা কমিটির ক্ষেত্রেও বদল আনা হয়েছে। তৃণমূলের দলীয় সূত্রের খবর,আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, পঞ্চায়েতের মহিলা আসন সংরক্ষণ সহ বেশ কিছু ইস্যু নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবে ওই কমিটি।

Read More
babul and shatrugna

আসানসোলে বাবুলের রেকর্ড ভাঙলেন শত্রুঘ্ন সিনহা

শুরুতে ব্যবধান বাড়লেও তা ধরে রাখতে পারলেন না বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। গণনা যত এগিয়েছে, ততই ব্যবধান বেড়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার । আসানসোল লোকসভাতে প্রথমবারের জন্য ফুটতে দেখা গেল জোড়া ফুল।

Read More
win and babul

বালিগঞ্জে জয়ী বাবুল: বাম প্রার্থী দ্বিতীয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বালিগঞ্জে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এই উপনির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল সবার। এই কেন্দ্রটিতে তৃণমূলের তারকা প্রার্থী ছিলেন বাবুল। বিজেপি ছেড়ে চলে যান ঘাসফুল শিবিরে। এই উপনির্বাচনে ভোট অনেক কম পড়েছিল। গণনায় প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী ।

Read More
sunrise-6

সুপ্রভাত

আজঃ শনিবার ০২ বৈশাখ ১৪২৯; ই: ১৬ এপ্রিল ২০২২ হনুমান জয়ন্তী শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসযাত্রা (গোস্বামী মতে)শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা (গোস্বামী মতে) ইস্টার স্যাটারডে জন্মদিনঃউল্লাসকর দত্তচার্লি চ্যাপলিন তিরোধান দিবসঃ অদ্বৈত মল্লবর্মণ তিথি: পূর্ণিমা;হস্তা নক্ষত্র, সকাল ০৮:৩৪পর্যন্ত, পরে চিত্রা নক্ষত্র;জন্মরাশি: কন্যা, রাত্রি ০৮:১৭ পর্যন্ত, পরে তুলা রাশি। সূর্যোদয়: ০৫:১৯/ সূর্যাস্ত: ০৫:৫৩(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৯:৪৪; রাত-০৯:৪৯ভাটা:- দিন-০২:৩৪;…

Read More
election and asansol-balligunge

নজরে আসানসোল-বালিগঞ্জ উপনির্বাচন

কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে চলছে আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচন। সকাল থেকেই ভোটদানের হার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটা বদলাতে থাকে। ভোটদানের হার অনেকটাই কম বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। ১১টা পর্যন্ত বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ১৬.২ শতাংশ। অন্যদিকে আসানসোলে চেহারা ভিন্ন । এই লোকসভা কেন্দ্রটিতে ভোটের হার ২৬.৬৮ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত আসানসোলে ভোট পড়ে ১২.৭৭ শতাংশ। বালিগঞ্জে ৮ শতাংশ। দুপুর ২টো পর্যন্ত সময়ে এই হার বাড়তে থাকে।

Read More
election and asansol

উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর

আসানসোল-বালিগঞ্জের উপনির্বাচন শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রের বারাবনিতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। আবার সংবাদ মাধ্যমকে আটকাল পুলিশ, এমনও অভিযোগ সামনে এল। আটকে দেওয়া হয়েছে মিডিয়ার গাড়িও। স্থানীয় সূত্রের খবর, জেলাশাসকের নির্দেশ রয়েছে তাই সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে। আবার বারাবনির আন্দিহায় একটি বুথে একজনের ভোট অন্যজন দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে বালিগঞ্জে ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Read More
evm and election 3

নিরাপত্তা বলয়ে চলছে আসানসোল-বালিগঞ্জের উপনির্বাচন

ভোটগ্রহণপর্ব শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা বলয় আসানসোল ও বালিগঞ্জের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার ভোট গ্রহণ চলছে। ৫ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে আসানসোলে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে ভোট শুরু হতেই লাইনে ভোটদাতারা।

Read More
shehbaz and pakisthan

পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরিফ

পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন শেহবাজ শরিফ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ। পাক সংসদে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি।

Read More
cpim and politburo

সিপিএমের পলিটব্যুরোয় দলিত মুখ

সিপিএমের পলিটব্যুরোর সদস্যপদ থেকে অব্যাহতি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর । তিনি আমন্ত্রিত সদস্য থাকছেন। সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিই। বিশেষ আমন্ত্রিত সদস্য রয়েছেন হান্নান মোল্লাও। সিপিএমের পলিটব্যুরোয় বীরভূমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, তপন সেন, মানিক সরকার, নীলোৎপল বসু। এই প্রথম কোনও দলিত সম্প্রদায়ের নেতা পলিটব্যুরোতে জায়গা পেলেন।

Read More
bjp and tmc election

আসানসোল-বালিগঞ্জে জয়ে আশাবাদী দু-পক্ষই

আসানসোল ও বালিগঞ্জে দুটি উপনির্বাচন রাজ্যে। ইতিমধ্যে প্রচার শেষ। কাল ভোটগ্রহণ। মূলত সংগঠনের ওপর ভরসা রেখেই আগামিকাল বিধানসভা ও লোকসভার দুটি উপনির্বাচন লড়ছে তৃণমূল কংগ্রেস। দুই কেন্দ্রেই তৃণমূলের দুই তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়। এই দুই মুখ একসময় বিজেপিতে ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন দু-জন ৷ বিজেপি ছেড়ে আসা এই দুই প্রার্থীকে তৃণমূলে দাঁড় করিয়ে বাজিমাত করতে চায় রাজ্যের শাসক দল।

Read More