বাংলায় আসল পরিবর্তন আসছেই -কোচবিহারে অমিত শাহ
দুই দফা মিলিয়ে ৬০ এ ৫০ পাকা, দিদিকে হারিয়ে বাংলায় ২ মে আচ্ছে দিন আসছে বলে জানিয়েছেন অমিত শাহ। মমতাকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই দফা মিলিয়ে ৬০ এ ৫০ পাকা, দিদিকে হারিয়ে বাংলায় ২ মে আচ্ছে দিন আসছে বলে জানিয়েছেন অমিত শাহ। মমতাকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নন্দীগ্রামের কর্মীদের এক মাসের কঠিন টাস্ক মমতার। কাল নন্দীগ্রামে ভোট ছিল তৃণমূল নেত্রীর। ওই কেন্দ্রে তিনি প্রাথী। প্রতিদ্বন্দ্বীর নাম শুভেন্দু অধিকারী।
কড়া সতর্কতায় শুরু মহাকুম্ভ। ৮৩ বছর পর বিরল যোগের স্বাক্ষী হরিদ্বার। প্রতি বছরের মতো এ বছরও অগণিত পুণ্যার্থী ভিড় করছেন হরিদ্বারের এই পবিত্র গঙ্গাস্নানের উৎসবে।
তীব্র তাপপ্রবাহ ও আর্দ্রতা ছিল। সেই অস্বস্তি উপেক্ষা করে ভোট হল দ্বিতীয় দফার । গোটা দেশের মানুষের সবার লক্ষ্য ছিল- নন্দীগ্রাম। বিক্ষিপ্ত অশান্তি হয়েছে ভোটে । নন্দীগ্রামের মাটিতে ভোট উৎসবে উপস্থিতি ছিল নজরকাড়া। উপস্থিত ছিল গোটা দেশের সংবাদ মাধ্যম।
সোহম- দিন্দাদের সঙ্গে জনতার রায় নিতে মানস- ভারতীরাও। নন্দীগ্রাম ছাড়াও নজর আরও কয়েকটি কেন্দ্রে। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফায় আরও ৩০ আসনে ভোট হল।
“নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল, জিতব আমিই”। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন,”আমি আমার জেতা নিয়ে চিন্তিত নই। আমি নন্দীগ্রামে জিতবই মা-মাটি-মানুষের আশীর্বাদ নিয়ে, কিন্তু আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে।”
অগ্নিগর্ভ নন্দীগ্রাম। বুথের ভিতরে এক ঘণ্টা আটকে থাকলেন তৃণমূল নেত্রী। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন একাংশের। স্থানীয় সূত্রের খবর,মুখ্যমন্ত্রী পৌঁছতেই বয়াল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷
উত্তপ্ত হল নন্দীগ্রামের বয়াল অঞ্চল। এক্ষেত্রে অভিযোগ, স্থানীয় তৃণমূল সমর্থকদের ভয় দেখাচ্ছে বিজেপি।
বয়াল অঞ্চলের তৃণমূল কর্মীরা এই ঘটনায় বিক্ষোভ দেখালেন। এর জেরে অশান্তির খবর বয়াল এলাকায়।
“৮৫ শতাংশ ভোট পড়লেই জিতছি”, নন্দীগ্রামে ভোটের সকালে পা রেখে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী।
দ্বিতীয় দফায় ভোট-যুদ্ধে কোথায় কে এগিয়ে,তা একনজর দেখে নেওয়া যাক। লোকসভার ফল কোনদিকে তারই একঝলক। চারটি জেলায় ভোট হবে ১এপ্রিল ৷ তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়া ৷ নন্দীগ্রাম সহ রাজ্যের আরও ৩০টি আসনে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ পর্ব চলবে ৷