Category: Travel
চার্লস লিন্ডবার্গ
১৯২৭ সালের আজকের দিনে চার্লস লিন্ডবার্গ টানা ৩৩ ঘন্টা ৩০ মিনিট বিমান চালিয়ে আটলান্টিক মহাসাগর পার হয়েছিলেন।
ইতিহাসে আজও জীবন্ত গৌড়-পর্যটকদের আনাগোনা
গৌড় প্রাচীন বাংলার রাজধানী একথা আমরা সবাই জানি। বর্তমানে তা মালদহ জেলার মধ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের একটি জেলা মালদহ। এখানেই প্রাচীন বাংলার রাজধানীর ধ্বংসস্তূপের নানা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। পর্যটক ও ইতিহাসবিদদের আনাগোনা লেগেই থাকে।
গরমে স্বস্তির সন্ধানে উত্তরবঙ্গে ছুটছেন পর্যটকরা
তীব্র গরমের আঁচ পড়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। একদিকে তাপমাত্রার রেকর্ড। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় পথ-ঘাট ও চাষের জমি শুষ্ক হয়ে উঠছে। বৃষ্টির দেখা মিলছে না। দক্ষিণের জেলাগুলিতে দাবদহ। দহনের জ্বালায় অতিষ্ঠ মানুষ। স্বস্তি নেই গরমের দাপটে। তবে দক্ষিণবঙ্গে দহন হলেও উত্তরবঙ্গে স্বস্তির পরিবেশ। এই সময়ে উত্তরবঙ্গে চলেছেন পর্যটকরা। পাহাড়ে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে ।
মুর্শিদাবাদের পর্যটন ক্ষেত্রে মন্দা বাজার
ভারতের ইতিহাসে মুর্শিদাবাদ জেলার আলাদা একটা গুরুত্ব রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ইতিহাসের নানাবিধ নিদর্শন। বাংলার ইতিহাস ও ভ্রমণ মানচিত্রে আজও মুর্শিদাবাদ জেলার কদর রয়েছে। নবাব মুর্শিদকুলি খান,আলিবর্দি খান,নবাব সিরাজ-উদ-দৌলার রাজত্বকাল সহ ইতিহাসের নানা কাহিনী এত কাল বাদেও পর্যটকদের কাছে আকর্ষণীয়। সেই ইতিহাসকে জীবন্ত করে তুলে ধরেন টুরিস্ট গাইডরা।
শ্রীনগরের ডাল লেকে বিশেষ কর্মসূচি
ডাল লেক বাঁচাতে পদক্ষেপ। শ্রীনগরের ডাল লেক সাফাইয়ে উদ্যোগী হল স্থানীয় প্রশাসন। ডাল লেককে বাঁচানোর জন্য বিশেষ এই কর্মসূচির সূচনা হল। সূত্রের খবর, প্রশাসনের কর্মীদের সঙ্গে একযোগে স্থানীয় বাসিন্দারা ডাল লেকে জমা আবর্জনা সাফাইয়ের কাজ করলেন।

