এবার স্কুলে কম্পিউটার প্রশিক্ষকদের চুক্তিতে নিয়োগ

Computer Teacher

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার রাজ্য সরকার স্কুলের কম্পিউটার প্রশিক্ষকদের চুক্তিভিত্তিক বা কনট্র্যাকচুয়াল কর্মী হিসেবে নিযুক্ত করছে। সূত্রের খবর, এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। প্রসঙ্গত, স্কুলের কম্পিউটার প্রশিক্ষকেরা এতদিন একটি সংস্থার মাধ্যমে ভাতা পেতেন। এক্ষেত্রে তাঁদের অভিযোগ, তাঁদের ভাতা অনিয়মিত হচ্ছিল। পুরো টাকাও তাঁরা পাচ্ছিলেন না। পাশাপাশি তাঁদের সরকারের অধীনে আনা এবং সরাসরি সরকারের কাছ থেকে ভাতা পাওয়ার দাবি জানিয়ে কম্পিউটার প্রশিক্ষকেরা বহুবার বিক্ষোভ আন্দোলনও করেছেন।

শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এরফলে কম্পিউটার শিক্ষকেরা চুক্তিভিত্তিক সরকারি কর্মী হলেও ৬০ বছর পর্যন্ত কাজ করা-সহ নানা সুযোগ-সুবিধাও পাবেন। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এই সরকারের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *