আয়করে ছাড়ের আশায় মধ্যবিত্তরা

Nirmala Sitaraman-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের ধাক্কায় মন্দার কারণে অনুমান করা হচ্ছিল, বাজেটে মধ্যবিত্ত, চাকুরিজীবীর জন্য বিশেষ আয়কর ছাড় মিলবে না। তবে আর্থিক সমীক্ষার পর আশা তৈরি হয়েছে, সম্প্রতি বাজেটে আয়করে কিছুটা সুবিধা মিলতে পারে। তবে সেই আশা জিইয়ে রাখল অর্থমন্ত্রক। মন্ত্রক সূত্রে খবর, আয়করে যৎসামান্য সুবিধা মিললেও মিলতে পারে। বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত আয়করে ছাড় দেওয়ার চেষ্টা করা হতে পারে বাজেটে।

মন্ত্রক সূত্রে আরও খবর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, তিনি এমন বাজেট পেশ করবেন, যা আগে কখনও দেখা যায়নি। অভূতপূর্ব বাজেটে আয়করে সামান্য ছাড় না থাকলে মানুষের মন ভরবে কি? এক্ষেত্রে তাঁর বক্তব্য, আর্থিক সমীক্ষাতেও সাধারণ মানুষের হাতে নগদ টাকা পাইয়ে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর পক্ষেই সওয়াল করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, বেতন থেকে এখন ৫০ হাজার টাকার ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ মেলে, যা বাড়তে পারে।

উল্লেখ্য, অরুণ জেটলি ২০১৮-১৯-এর বাজেটে এই ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ চালু করেছিলেন। প্রথমে ৪০ হাজার টাকা থাকলেও পরে তা বেড়ে ৫০ হাজার টাকা হয়। সূত্রের খবর, বণিকসভাগুলি এবার তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করার দাবি তুলেছে। অন্যদিকে, আয়কর আইনের ৮০(ডি) ধারায় এখন ২৫ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, ২৪(বি) ধারায় বাড়ির ঋণে ২ লক্ষ টাকা পর্যন্ত সুদ-ইএমআই-এ কর ছাড় পাওয়া গিয়েছে। এই দু-ক্ষেত্রের কর ছাড়ের পরিমাণ বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *