কংগ্রেসের প্রার্থী তালিকা একনজর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হল। বামেদের সঙ্গে জোট বেঁধে মোট ৯১টি আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে কংগ্রেস। তৃতীয় ও চতুর্থ দফার আরও ৩৪ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করল। প্রথম দফায় ১৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। কংগ্রেসের প্রার্থী তালিকা একনজর। সিতাই (সং)- কেশবচন্দ্র রায়, তুফানগঞ্জ- রবিন রায়, আলিপুরদুয়ার- দেবপ্রসাদ রায়, জলপাইগুড়ি (সং)- সুখবিলাস বর্মা, মাটিগাড়া-নকশালবাড়ি- শঙ্কর মালাকার, ফাঁসিদেওয়া (সং)- সুনীলচন্দ্র তিরকে, রায়গঞ্জ- মোহিত সেনগুপ্ত, চাঁচল- আসিফ মেহবুব, হরিশচন্দ্রপুর- আলম মোস্তাক, মালতীপুর- অলবেরুনি জুলকার নঈন, মানিকচক- মহম্মদ মোত্তাকিন আলম, মালদহ (সং)- ভূপেন্দ্রনাথ হালদার, সুজাপুর- ইশা খান চৌধুরি,ফরাক্কা- মইনুল হক, সুতি- হুমায়ুন রেজা, লালগোলা- আবু হেনা, রানিনগর- ফিরোজা বেগম, বড়ঞা (সং)- শিলাদিত্য হালদার, কান্দি- সইফুল আলম খান, ভরতপুর- কমলেশ চট্টোপাধ্যায়, বেলডাঙা- শেখ সফিউজ্জামান, বহরমপুর- মনোজ চক্রবর্তী, ক্যানিং-পশ্চিম (সং)- প্রতাপ মণ্ডল, বজবজ- শেখ মুজিবর রহমান, হাওড়া-মধ্য- পলাশ ভাণ্ডারী, শ্যামপুর- অমিতাভ চক্রবর্তী, আমতা- অসিত মিত্র, উদয়নারায়ণপুর- অলোক কোলে, শ্রীরামপুর- অলোকরঞ্জন বন্দ্যোপাধ্যায়, চাঁপদানি- আব্দুল মান্নান, সপ্তগ্রাম- পবিত্র দেব, ধনেখালি (সং)- অনির্বাণ সাহা, পুরশুড়া- মণিকা মালিক ঘোষ এবং হাঁসন- মহম্মদ মিল্টন রশিদ।

