সুন্দরবনের পাখিরালয়ে পরিযায়ী পাখিদের ভিড়

Sundorbon bird

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শীতকালের শুরুতে এপার-ওপার বাংলা থেকে পরিযায়ী পাখিরা সুন্দরবনের পাখিরালয় জঙ্গলে ভিড় জমিয়েছে। কালীতলা পঞ্চায়েতের পাখিরালয় গ্রাম হিঙ্গলগঞ্জ ব্লকের শেষ সীমান্ত। এই সীমান্তে ভারতের শেষ জঙ্গল হল ঝিঙেখালি। সুন্দরবনের ঝিঙেখালি জঙ্গল বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম। বাংলাদেশের তীরে কুঁড়েখালি ও কৈখালি জঙ্গল দেখা যায়। শীত-গ্রীষ্ম-বর্ষা পাখি সর্বদা এই জঙ্গলে বাস করে। সেকারণে জঙ্গল ও গ্রামের নামকরণ করা হয়েছে পাখিরালয় নামে। শীতকালে পাখির আনাগোনা বেড়ে যায়। শীতকালে এইসব পাখিদের দেখার জন্য দূরদূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। অন্যদিকে পাখির নানাবিধ ছবি তোলার জন্য ক্যামেরা হাতে পাখিপ্রেমীরাও হাজির হন। পাখিরালয়ের নির্জন পরিবেশে সুন্দরবনের গেস্টহাউস থেকে পর্যটকরা চলে আসেন জঙ্গলে।
হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পাখিরালয়ে এবার পাখির সংখ্যা অনেক বেশি। কারণ, অন্যান্য বছরের তুলনায় বায়ু দূষণের মাত্রা অনেক কম। এই পাখি দেখার জন্য জঙ্গলের পাশে একটি কংক্রিট রাস্তাও নির্মিত হয়েছে। পঞ্চায়েত সমিতি ওখানে পর্যটকদের জন্য একটি গেস্টহাউসও তৈরি করেছে পাখিরালয় দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *