cycoloneOthers 

নিম্নচাপের মেঘ সঙ্কট বাড়িয়েছে মৎসজীবীদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সুন্দরবন বিস্তীর্ণ এলাকা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । আবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে রবিবার থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে, এর জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে । এই আবহাওয়ার জন্য মৎসজীবীদের মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সুন্দরবনের সামুদ্রিক মৎসজীবি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া দপ্তর খারাপ পূর্বাভাস দেওয়ায় আমরা ট্রলারগুলিকে সব মোহনায় ফিরে আসতে বলেছি । রাতেই নামখানা-ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ ও সাগর উপকুলে ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে মৎসজীবীদের ওই সংগঠনের পক্ষ থেকে ।
সূত্রের খবর, নিম্নচাপের জেরে বার বার মাঝ সমুদ্র থেকে খালি ট্রলার নিয়ে ফিরতে হচ্ছে মৎসজীবীদের । উল্লেখ্য, মরসুম শুরু হওয়ার পর শেষ ইলিশ উঠেছিল প্রায় ৬০০ টনের মতো । আবার মাঝ সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় দুই মৎসজীবীর মৃত্যুর খবরও পাওয়া যায় । অন্যদিকে অমাবস্যা ও পূর্ণিমার কোটাল কেটে যাওয়ার পর বাতাসের সাথে ইলশেগুড়ি বৃষ্টির ফলে ইলিশ ধরা পরে মৎস্যজীবীদের জালে । এক্ষেত্রে জানা গিয়েছে, কমবেশি প্রত্যেক ট্রলার প্রায় ৫০০ কেজি মতো ইলিশ পায় । এরপর আবার নতুন করে নিম্নচাপের প্রভাবে মাছ ধরা আপাতত বন্ধ রয়েছে । ট্রলার মালিকদের বক্তব্য, এই সময় সমুদের আবহাওয়া ইলিশ ধরার পক্ষে আদর্শ । নিম্নচাপ সরে যাওয়ার পর সমুদের আবহাওয়া পরিবর্তন হলেও ওই সময় ইলিশ পাওয়াটাও দুষ্কর । এক্ষেত্রে মৎস্যজীবী ও ট্রলার মালিকরা জানিয়েছেন, এই সময় কিছুটা লাভের মুখ দেখা যাচ্ছিল । তবে বার বার নিম্নচাপের জেরে মাঝ সমুদ্রে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে । ফলে একদিকে ইলিশ ধরাও যাচ্ছে না, অন্যদিকে আয়ও কমছে ।

Related posts

Leave a Comment