স্বাতী মোহনের নেতৃত্বে মিশন- মঙ্গলগ্রহে রোভার যান

swatimohan and scientist

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জন্মসূত্রে ভারতীয় মহিলা বিজ্ঞানী স্বাতী মোহনের নেতৃত্বে মঙ্গলগ্রহে নামল রোভার যান। এই মিশনের সাফল্যে মার্কিন যুক্তরাষ্ট্র গর্বিত। পাশাপাশি গর্ববোধ করছেন ভারতীয়রাও। এই মিশনে যেসব বিজ্ঞানীরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন আমেরিকান-ভারতীয় বিজ্ঞানী ডক্টর স্বাতী মোহন । ইতিপূর্বে স্বাতী মোহন কাজ করেছেন চন্দ্রযান ও শনি গ্রহের মিশন ক্যাসিনিতেও। এখন তিনি নাসার জেট প্রোপালসন পরীক্ষাগারে কর্মরত।
ঐতিহাসিক মুহূর্ত রচিত হল। মঙ্গলের লাল মাটিতে একটি আগ্নেয়গিরির জ্বালামুখের উপরে সাবধানে অবতরণ করল নাসার প্রিসারভ্যারেন্স রোভার। এটি বিশ্বের সর্বাধিক উন্নত জ্যোতির্বিজ্ঞান পরীক্ষাগার। এই রোভার মঙ্গলের মাটিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীর অস্তিত্ব সন্ধান করবে। নাসা সূত্রের খবর, প্রিসারভ্যারেন্স যে মঙ্গলে নেমেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। এবার এই গ্রহে প্রাণের চিহ্ন রয়েছে কি না, তা খুঁজবে এই রোভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *