নজির গড়লেন দেশের প্রথম মহিলা মাইক্রো শিল্পী রামগিরি স্বারিকা

sarika and gita

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চালের উপরে ভাগবত গীতা লিখে অনন্য নজির গড়লেন দেশের প্রথম মহিলা মাইক্রো শিল্পী।সূত্রের খবর, রামগিরি স্বারিকার এই সাফল্যে দেশ গর্বিত। তাঁর মাইক্রো আর্টে উল্লেখযোগ্য অবদানের জন্য তেলেঙ্গানার রাজ্যপালও বিশেষ সম্মান প্রদান করেন। সূত্রের আরও খবর, হায়দরাবাদের এই আইনের ছাত্রী ৪,০৪২টি চালের দানায় সম্পূর্ণ গীতা লিখেছেন ৷ তিনি মাইক্রো আর্ট প্রজেক্ট তৈরি করেছেন ৷ প্রায় ৪,০৪২টি চালের দানায় ভাগবত গীতা লিখেছেন ৷ এই প্রজেক্টটি শেষ করতে ১৫০ ঘণ্টা সময় ব্যয় হয়েছে বলে জানা যায়।
এক্ষেত্রে আরও জানা যায়, স্বারিকা ২ হাজারের মতো বেশি মাইক্রো প্রজেক্ট সম্পূর্ণ করেছেন ৷ পাশাপাশি মিল্ক আর্ট পেপার কাবিং ও তিলের উপর এঁকেছেন ৷ চুলের উপরে সংবিধান প্রস্তাবনাও লিখেছিলেন ৷ এর জন্য তেলেঙ্গানার রাজ্যপাল তাঁকে বিশেষ সম্মান জানান ৷ রামগিরি স্বারিকা জানান,জাতীয় স্তরে নিজের পরিচিতি পেয়েছেন তাঁর কাজের মাধ্যমে। আন্তর্জাতিক স্তরে নিজের শিল্প সৃষ্টি তুলে ধরার জন্য কাজ করছেন তিনি ৷ উল্লেখ্য, ছোটবেলা থেকেই অনেক পুরস্কার পেয়েছেন ৷ ৪ বছর ধরে চালের ওপর গণেশের মূর্তি এঁকে মাইক্রো আর্টের জগতে নিজের নাম উজ্বল করেছেন ৷ এরপর একটি চালের ওপর ইংরেজি বর্ণমালা লিখেছিলেন ৷ ২০১৯ সালে রামগিরি সংস্কৃতি অ্যাকাডেমির জাতীয় পুরস্কার পান। ভারতের প্রথম মহিলা মাইক্রো আর্টিস্ট হিসাবে সম্মান পেয়েছেন তিনি ৷ ২০১৭ সালে আন্তর্জাতিক অর্ডার বুক অফ রেকর্ডসে সম্মানিত হয়েছেন। আইন নিয়ে পড়াশুনা করা এই কন্যা বিচারক হওয়ার স্বপ্ন দেখছেন বলে জানা গিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *