বিধাননগরে আন্তর্জাতিক টেলি কলিং প্রতারণা চক্রের হদিশ

Bidhannagar Incident

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক টেলি কলিং প্রতারণা চক্র, যাদের পেছনে আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে এমনই একটি ঘটনায় দুজনকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই চক্র বিভিন্নভাবে সরকারকে প্রতারণা করত বলে অভিযোগ। টেলিফোন বিভাগ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ আসার পর এই তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গতকাল রাতে সল্টলেক সেক্টর ফাইভে তল্লাশি অভিযান চালিয়ে বেহালার বাসিন্দা মোহিত সিং এবং কড়েয়ার বাসিন্দা মোহাম্মদ সাদ্দামকে গ্রেফতার করা হয়।

বিধাননগরে আন্তর্জাতিক টেলি কলিং প্রতারণা চক্রের হদিশ

তাদের কাছ থেকে একটি কম্পিউটার সার্ভার একটি ল্যাপটপ একটি সুইচার মেশিন যার মাধ্যম দিয়ে আন্তর্জাতিক কল করা হতো এবং চারটি মোবাইল ও বিভিন্ন ব্যাংকের কাগজপত্র, ডেবিট কার্ড সহ বেশকিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এদের কাছে কোনও রকম কল সেন্টার চালানোর জন্য পারমিশন ছিল না এবং টোল ফ্রি নাম্বার ব্যবহার করার জন্য যে পারমিশন দরকার হয় তাও ছিল না। ইন্টারন্যাশনাল ফোন করে প্রতারণা করত, তাই পুলিশের সন্দেহ এদের পেছনে কোনও জাল চক্র কাজ করছে। বিধাননগর সাইবার ক্রাইম থানা সূত্রে খবর, ধৃতদের আজ বিধান নগর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *