রাম মন্দিরের অভিনন্দন টুইট হাসিন জাহানের, মিলল হুমকি

hasin-jahan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির ভূমি পূজা সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ফলস্বরূপ একাধিক ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছেন মডেল ও ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। তাঁর অপরাধ, ইনস্টাগ্রামে তিনি রাম মন্দির ভূমি পূজায় অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন। আর তারপর থেকেই তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মহম্মদ সামির স্ত্রী হলেও তাঁর সঙ্গে হাসিন জাহানের বেশ কয়েক বছর বিচ্ছেদ হয়ে গিয়েছে।

হাসিন জাহানের অভিযোগ, ইনস্টাগ্রামে পোস্ট করার পরই একাধিক ব্যক্তি তাঁকে খুন-ধর্ষণের হুমকি দিয়ে চলেছে। হাসিনের আরও অভিযোগ, হাসিব খান নামে এক ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। পাশাপাশি তাঁকে ধর্ষণের হুমকিও দিয়েছে। অনেকে আবার খুনও করতে চেয়েছে বলে অভিযোগ করে তিনি। সূত্রের খবর, যাবতীয় হুমকির স্ক্রিনশট নিয়ে হাসিন লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি লিখেছেন, ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির ভূমি পূজায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন জানানোর জন্য এক শ্রেণির নীচ মানসিকতা যুক্ত ব্যক্তি তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে চলেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

https://www.instagram.com/p/CDg-MM6gs5S/?utm_source=ig_web_copy_link

হাসিন জাহান আরও জানিয়েছেন, তাঁকে ধর্ষণ, শ্লীলতাহানির হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে খুব অসহায় লাগছে। মেয়ের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তিনি। ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে এই টানা আক্রমণ তাঁকে বিব্রত করে তুলেছে। প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান হাসিন। পাশাপাশি এমন চলতে থাকলে তিনি অবসাদের শিকার হয়ে পড়বেন বলেও আশঙ্কা করছে হাসিন জাহান। তিনি অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করে পুলিশকে। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *