কোভিড পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ

health and carona

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে বাংলায় বিধানসভা নির্বাচন। অন্যদিকে বাড়ছে করোনার ঢেউ। রাজ্যের কোভিড পরিস্থিতি উদ্বেগজনক বলা হচ্ছে। এবার রাজ্য সরকার বিশেষ পদক্ষেপও নিতে চলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে,গত বছরের মতো কড়াকড়ি ও ব্যবস্থাপনা গ্রহণ করতে চলেছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হাসপাতালগুলিকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার বিষয়ে নির্দেশ জারি করেছে নবান্ন।

এক্ষেত্রে বলা হয়েছে,হাসপাতালের বেড বাড়ানো,আলাদা বিভাগ করা ও অক্সিজেন জোগান সহ বিভিন্ন ব্যবস্থা ৪৮ ঘন্টার মধ্যে করে রাখতে হবে। এছাড়া ৫০শতাংশ সরকারি কর্মচারীদের হাজিরার অর্ডার থাকলেও গত কয়েক মাসে তা অনেকটাই শিথিল হয়। এবার ফের পুরোপুরি ৫০শতাংশ উপস্থিতির সেই পুরনো অর্ডার বলবৎ করতে চলেছে রাজ্য প্রশাসন। সোমবার থেকেই রাজ্যের সমস্ত হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *