ilshaBreaking News World 

পুজোর আগেই আসছে ও-পার বাংলার ইলিশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা সময়কালে সীমান্ত পেরিয়ে আসা-যাওয়া সম্পূর্ণ বন্ধ করা হয়েছে । তবে আগেরবারের মতো এ-বারও পুজোর মরসুমে ইলিশ রফতানির দরজা খুলে দিল বাংলাদশ ।
সূত্রের খবর, বাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের ইলিশ রফতানি সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলির হাতে এসে পৌঁছায় । জানা গিয়েছে, দিল্লী থেকে ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ আদায় করে মাছ দ্রুত এ দেশে আমদানির তৎপরতা চলছে ।
সূত্রের আরও খবর, উপহার স্বরূপ পুজোয় অক্টোবরের ১০ তারিখের মধ্যে ১৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা রয়েছে । ২২ অক্টোবরের মধ্যে পদ্মার ইলিশের এই যোগান দেওয়া সম্ভব হতে পারে । উল্লেখ্য, গত বছর ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র পাওয়া যায় । তবে এইবার ৯-টি সংস্থাকে স্বল্প পরিমানে হলেও ১৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিল ঢাকা । এ বিষয়ে পচিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন ,” নিদিষ্ট প্রক্রিয়া মেনে ইলিশ আনতে সব রকম চেষ্টা করছে রাজ্য সরকার ।
অন্যদিকে ফিশ ইমপোর্টাস এসোসিয়েশন ও হাওড়ায় পাইকারি মাছ ব্যাবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাংলাদেশে এবং রবিবার ভারতে ছুটি তাই এইসব বাধা কাটিয়ে আগামী সপ্তাহে ইলিশ পাঠানোর উদ্যোগ চলছে । জানা যায়, পেট্রাপোল সীমান্ত দিয়েই ইলিশ প্রবেশ করে কলকাতা, হাওড়া ও শিলিগুঁড়ি পৌঁছে যাবে । এক্ষেত্রে বর্তমান বাজারে এক কেজি বড় ইলিশের দাম কমবেশি ১৩০০ টাকা । তবে পদ্মার ইলিশের দাম তার আশেপাশেই হবে বলে ধারণা করা হচ্ছে । এই বছর মহালয়া এবং বিশ্বকর্মা পুজো একই দিনে হাওয়ায় বাঙালির পাতে পড়ার সম্ভাবনা থাকছে পদ্মার ইলিশের।

Related posts

Leave a Comment