আইসিসি-র সেরা ক্রিকেটার কেশব-আলিসা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি-র এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কেশব মহারাজ। তিনি সেদেশের বাঁহাতি স্পিনার। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দুর্দান্ত বোলিং করেছিলেন কেশব। অন্যদিকে মহিলা বিভাগে সেরা ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়া দলের মহিলা ক্রিকেটার আলিসা হিলি। এবার মহিলা বিশ্বকাপ ফাইনালে ১৭০ রান করেছিলেন তিনি। এক বিবৃতির মাধ্যমে আইসিসি এ খবর জানিয়েছে।

