পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে সরব জ্যোতিপ্রিয়

0002

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন। এ প্রসঙ্গে তিনি জানান, এখনতো রাস্তায় নেমে আন্দোলন করতে পারিনা।আমরা লোককে বোঝাচ্ছি ফেসবুক টুইটারে।ভয়ঙ্কর ভয়াবহ আগামী দিন দশেকের মধ্যে আমরা ১০০ টাকা ছুঁয়ে যাবো।ডিজেলের দাম বেড়ে পেট্রোলের থেকে নীচে নেমে গিয়েছে, ভাবা যায় না।দাম প্রতিদিন বাড়ছে কেন বুঝতে পারছি না।

খাদ্যমন্ত্রী আরও বলেন- “আসল কথা নরেন্দ্র মোদি যে কথা বলেছিলেন ২০ লক্ষ কোটি টাকা, এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা, এই সব গুলো ভাঁওতা ছিল।মানুষের কাছে একটা গল্প ছিল।এই টাকাটা তোলার চেষ্টা করছে পেট্রোল ডিজেল থেকে।ভারতীয় জনতা পার্টি দলটাই ভাঁওতার দল।ওপর থেকে শেষ লিডার পর্যন্ত ভাঁওতাবাজ।মানুষকে ওঁরা বোকা ভাবে।২০২১ নির্বাচনে বাংলার মানুষ জবাব দিয়ে দেবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *