মাধ্যমিক পরীক্ষার সিদ্ধান্ত জানাবে রাজ্য সরকার

Bikash Bhawan-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত রাজ্যের। ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আবারও জানিয়ে দিলেন। উল্লেখ করা যায়, নির্ধারিত সূচি অনুযায়ী ১ জুন থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। এক্ষেত্রে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা যদি পরবর্তীতে হয় তবে তা কবে হবে, শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল করা হলে, তা সরকারই ঠিক করবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, যা সিদ্ধান্ত নেওয়ার রাজ্য সরকারই গ্রহণ করবে। এক্ষেত্রে আরও জানা যায়, নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও হয়েছে। বিকাশ ভবন সূত্রের খবর, এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *