১২ ফেব্রুয়ারি খুলে যাচ্ছে মাদ্রাসা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খুলছে মাদ্রাসা। সূত্রের খবর, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের মাদ্রাসাও খুলছে আগামী ১২ ফেব্রুয়ারি। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা বোর্ড। উল্লেখ করা যায়, সব স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

