৮৬ আসনে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিচ্ছে ম্যাজাগন ডক লিমিটেড

Mazagon Dock Limited

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্রাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে ৮৬ জনকে নিচ্ছে ম্যাজাগন ডগ শিপ বিল্ডার্স লিমিটেড। ১ বছরে ট্রেনিং হবে অ্যাপ্রেনটিসশিপ অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী।

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের মোট আসন ৭৯টি। অ্যাপ্রেন্টিস নেওয়া হবে কেমিক্যাল, কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং শিপবিল্ডিং টেকনোলজি ডিসিপ্লিনে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ডিগ্রিধারী হতে হবে।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের মোট আসন ৭টি। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ডিপ্লোমাধারী হতে হবে।

উপরে বলা সব শিক্ষাগত যোগ্যতা এআইসিটিই বা ভারত সরকার স্বীকৃত হতে হবে। পাশ করে থাকতে হবে ১-৪-২০১৮ তারিখ বা তারপরে।

ভারত সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী আর্থিকভাবে দুর্বল প্রার্থী এবং প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা অর্জনে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই হবে। তালিকাভুক্ত বাছাই প্রার্থীদের মেধা অনুযায়ী ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউ হতে পারে ২০২১ সালের জানুয়ারি মাসে। এরপর হবে টেস্ট বা নথিপত্র যাচাই। এসময়ে যাতায়াতের খরচ পাবেন না।

প্রথমে দরখাস্ত রেজিস্ট্রেশন করবেন ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (https://mhrdnats.gov.in/) পোর্টালে। এরপর ওই পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের আসনে আবেদন করতে হবে। আবেদন করবেন ৪ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। ন্যাটস (এনএটিএস) পোর্টালে এমডিএল -এর আইডি নং/ রেজিস্ট্রশন নম্বর হল- WMHMCS000044. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং ADVT/MDL-ATS/02/2020. অফিসিয়াল ওয়েবসাইট https://mazagondock.in/

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *