birat and recordOthers Sports 

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে নতুন রেকর্ড কোহলির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিজের নামে নতুন রেকর্ড হল বিরাট কোহলির। মুকুটে ফের পালক যোগ হল। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তাঁর আরও একটি মাইলস্টোন রচিত হয়েছে। একদিনের দ্রুততম ১২ হাজার রানের মালিক হয়েছেন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ ছিল ক্যানবেরায়। এ পর্যন্ত তাঁর রান ছিল ১১, ৯৭৭ রান ৷ এই ম্যাচে খেলতে নেমে নিজের সেই লক্ষ্যপূরণ করলেন কোহলি ৷ ৩২ বছর বয়সী বিরাট কোহলি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কোহলি তাঁর কেরিয়ারে ২৪২ ইনিংসে এই সাফল্য পেলেন ৷ উল্লেখ করা যায়, বিশ্ব ক্রিকেটে একদিনের ম্যাচে দ্রুততম ১২ হাজার রানের কৃতিত্ব ছিল শচীনের দখলে। মাস্টার ব্লাস্টার ৩০০ ইনিংসে এই ল্যান্ডমার্ক-এ পৌঁছে ছিলেন।

কোহলি ভারতের হয়ে একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন ৷ একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তেন্ডুলকরের ৷ তাঁর রান সংখ্যা ১৮,৪২৬ ৷ ৪৬৩ টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি ৷ ভারত অধিনায়কের দখলে রয়েছে দ্রততম ১০ হাজার ও ১১ হাজার রানের কৃতিত্বও৷ একদিনের ক্রিকেটে যা নজির গড়ে উঠেছে ৷ সূত্রের খবর,কোহলি ২২২ ইনিংসে ১১ হাজার রান করেন। ২০৫ ইনিংসে তিনি করেছেন ১০ হাজার রান ৷ ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কোহলির। ৪৩ টি একদিনের ক্রিকেটের শতরান রয়েছে তাঁর ৷ ১২ বছরের কেরিয়ারে ৫৯ টি অর্ধশতরান রয়েছে তাঁর ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ৮৯রান করেছিলেন অধিনায়ক বিরাট । ভারত ৫১ রানে পরাজিত হয় ওই ম্যাচ ৷ ২-০ফলাফলে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হরে ভারত ৷ প্রথম ম্যাচে ৬৬ রানে পরাজিত হয় ভারত।

Related posts

Leave a Comment