রাজ্যে করোনা মোকাবিলায় এমবিবিএস পড়ুয়া – নার্সরাও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ফাইনাল ইয়ার এমবিবিএস পড়ুয়া ও নার্সদের করোনা মোকাবিলায় কাজে লাগাতে উদ্যোগ গ্রহণ করল নবান্ন।
সূত্রের খবর,প্রত্যেকটি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে একটি রিভিউ বৈঠক করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ফাইনাল ইয়ারের এমবিবিএস পড়ুয়া ও নার্সদের করোনা মোকাবিলার কাজে লাগানোর বিষয়টি আলোচনায় এনেছে রাজ্য।

উল্লেখ করা যায়,গোটা দেশের মতোই করোনা পরিস্থিতি এখনও ভয়াবহ রাজ্যে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনিক স্তরের বৈঠক চলছে বিভিন্ন সময়ে। এই আবহ নিয়ন্ত্রণে আনতে সব রকম প্রচেষ্টা নিচ্ছে রাজ্য প্রশাসন। সূত্রের আরও খবর, রাজ্যে অতিমারীর এই সঙ্কটজনক আবহে চিকিৎসকরা ছাড়াও মেডিক্যাল ও নার্সিং পড়ুয়াদেরও কাজে লাগানোর তৎপরতা চলেছে।

বিষয়টি নিয়ে আলোচনা চলে। প্রায় ২৪৫০ জন ফাইনাল ইয়ারের এমবিবিএস পড়ুয়া ও প্রায় ২০০০ জন নার্সকে কাজে লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকের পর মুখ্যসচিব এমনটাই জানিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে গোয়েঙ্কা হাসপাতালকে অস্থায়ী কোভিড হাসপাতাল করার জন্য একটি প্রস্তাব দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ওই প্রস্তাবে সম্মতি দিয়েছে বিশ্ববিদ্যালয়,এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *