সুস্থ থাকতে তরমুজের বীজের উপকারিতা

Boli Watermelon

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গরমে আম-কাঁঠালের মতোই সেরা ফল হল তরমুজ। গ্রীষ্মকাল পড়তেই বাজারে জায়গায় জায়গায় দেখা যায় তরমুজের দোকান। আবার গরমে আমাদের শরীরে জলের পরিমান বজায় রাখতে সাহায্য করে এটি। সাধারণত আমরা তরমুজের বীজ ফেলে খাই। তবে আমরা জানি না তরমুজের বীজের গুণগুলি। এই তরমুজের বীজ আপনাকে বাঁচাতে পারে নানা রোগ-ব্যাধির হাত থেকে।
এ বিষয়ে গবেষকরা জানিয়েছেন, তরমুজের বীজে রয়েছে রাসায়নিক উপাদান, যা আপনার শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। এছাড়াও তরমুজের বীজে একাধিক খনিজ উপাদান পাওয়া যায়, যা গর্ভবতী মহিলাদের পক্ষে বিশেষ উপকারী।
গবেষকরা আরও জানিয়েছেন, তরমুজের বীজে থাকা লাইসিন নামক উৎসেচকটি ডায়াবেটিস বা মধুমেহ রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
আবার অন্যদিকে তরমুজের বীজে ক্যালোরির পরিমান অনেক কম। পাশাপাশি এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম, লোহা এবং ফোলেট প্রভৃতি। যা গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ উপকারী। ফলে এবার থেকে তরমুজের বীজ না ফেলে সেটা খেয়ে দেখুন আপনার শরীরের পক্ষে উপকার হবে। তাই সুস্থ থাকুন ভালো থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *