অবসর ঘোষণা লিনয়ের
অবসর লিনয়ের। টোকিও অলিম্পিক্সে মহিলা রিদমিক জিমন্যাস্টিক্সে সোনাজয়ী, ইজরায়েলের লিনয় আশরাম অবসর ঘোষণা করলেন। ২২ বছর বয়সী লিনয়ের প্রতিক্রিয়া, ‘ছোটবেলা থেকে স্বপন দেখতাম, তা পূর্ণ করেছি।
অবসর লিনয়ের। টোকিও অলিম্পিক্সে মহিলা রিদমিক জিমন্যাস্টিক্সে সোনাজয়ী, ইজরায়েলের লিনয় আশরাম অবসর ঘোষণা করলেন। ২২ বছর বয়সী লিনয়ের প্রতিক্রিয়া, ‘ছোটবেলা থেকে স্বপন দেখতাম, তা পূর্ণ করেছি।
(১) রাজ্যের ১৪৫ টি বেসরকারি স্কুল কোন পড়ুয়ার প্রমোশন আটকাতে পারবে না। কোন পড়ুয়ার মার্কশিট আটকানো যাবে না।
বিশ্ব রাঙ্কিংয়ে প্রথম চারে মণিকা-অর্চনা। আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার রাঙ্কিং তালিকায় উত্তরণ ঘটল ভারতীয় মহিলা জুটি মণিকা বাত্রা ও অর্চনা কামাথ। রাঙ্কিং তালিকা অনুযায়ী দেখা গিয়েছে, ১৫০১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন তাঁরা।
হজ প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে ২০২২ সালের হজ যাত্রার সমস্ত ব্যবস্থাই করা হয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, কতজন হজে যেতে পারবেন ও কীভাবে যাবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত সৌদি আরবের হাতে।
আজকের দিনে অভিনেত্রী সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল তাঁর জন্ম। তাঁর আসল নাম রমা দাশগুপ্ত। মনভোলানো হাসি ও সৌন্দর্যে বাংলা সিনেমার দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন। অসাধারণ অভিনেত্রী হিসেবে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল।
১৯৩০ সালের ৬ এপ্রিলের ঘটনা। আজকের দিনে মহাত্মা গান্ধি ৭৮ জন সত্যাগ্রহী-সহ পদযাত্রা করে ডাণ্ডিতে এসে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেছিলেন। এই ঘটনা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত।
দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত।তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে প্রভাব পড়তে পারে দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে
এসি ফুটবল স্টেডিয়াম। সেই মাঠে বসে দেখা যাবে কাতার ফুটবল বিশ্বকাপ। ৮ টি এসি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ দেখতে পাবেন দর্শকরা। এই প্রথমবার ফুটবল বিশ্বকাপ আয়োজিত হচ্ছে শীতকালে। কাতারে জুন ও জুলাই মাসে গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ কাতার ফুটবল মহাযজ্ঞের আসর বসতে চলেছে নভেম্বর -ডিসেম্বর মাসে ৷ শীতকালে কাতার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও ওইসময় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷
বিশ্বকাপের গ্রুপ পর্ব একনজর :
গ্রুপ এ – কাতার , ইকুয়েডর , সেনেগাল , নেদারল্যান্ডস।
গ্রুপ বি – ইংল্যান্ড , ইরান , আমেরিকা , ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন
গ্রুপ সি- আর্জেন্টিনা , সৌদি আরব , মেক্সিকো , পোল্যান্ড।
১৪৮৩ সালের ৬ এপ্রিল রাফায়েল ইতালির আরবিনো শহরে জন্মগ্রহণ করেন। এই দিনেই তাঁর প্রয়াণ হয়েছিল।