বাংলার নবাব
১৭৫৬ সালের ৯ এপ্রিল। আলিবর্দি খাঁ প্রয়াত হওয়ার পর মহম্মদ সিরাজদৌল্লা বাংলার নবাব হয়েছিলেন।
১৭৫৬ সালের ৯ এপ্রিল। আলিবর্দি খাঁ প্রয়াত হওয়ার পর মহম্মদ সিরাজদৌল্লা বাংলার নবাব হয়েছিলেন।
শনিবার ২৫ চৈত্র ১৪২৮; ই: ০৯ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): আজ শিশুসুলভ স্বভাব কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে রাখবে। জমিসংক্রান্ত কেনা-বেচায় লাভের সম্ভাবনা রয়েছে। গৃহস্থলীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য নিজেদের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রিয়তমা আজ উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): আজ প্রত্যয়ী মনোভাবই আশা-আকাঙ্খার বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে।…
আজঃ শনিবার ২৫ চৈত্র ১৪২৮; ই: ০৯ এপ্রিল ২০২২ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা অশোকাষ্টমী তিথি: শুক্ল অষ্টমী, রাত্রি ১০:৩৮ পর্যন্ত, পরে শুক্ল নবমী;পুনর্বসু নক্ষত্র;জন্মরাশি: মিথুন, রাত্রি ০৭:৩২ পর্যন্ত, পরে কর্কট রাশি। সূর্যোদয়: ০৫:২৬/ সূর্যাস্ত: ০৫:৫০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৪:০৮; রাত-০৪:১৩ভাটা:- দিন-০৮:৫৮; রাত-০৯:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে…
১৯৭৬ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন গোষ্ঠ পাল। তিনি ছিলেন একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়।
৩০ জুন থেকে শুরু হচ্ছে কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা। ১১ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন ভক্তরা। উল্লেখ করা যায়, দক্ষিণ কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা “অমরনাথ যাত্রা”। হিমালয়ের ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির। ৪৩ দিনের এই পবিত্র তীর্থযাত্রা যাবতীয় করোনা বিধি-নিষেধ মেনেই সংগঠিত হয়ে থাকে । সেখানকার ঐতিহ্য মেনে এ বছর ১১ আগস্ট রাখিবন্ধনের দিন ওই যাত্রা শেষ হবে। শ্রী অমরনাথজি মন্দির বোর্ড সূত্রে একথা জানানো হয়েছে।
ডাক্তারির স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা নিট-ইউজি নেওয়া হবে ১৭ জুলাই। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনলাইনে আবেদন করার জন্য পোর্টাল খুলেছে। এক্ষেত্রে জানানো হয়েছে, বিগত বছরের মতো ৩ ঘন্টা সময় নয়,এবার পরীক্ষায় আরও ২০ মিনিট অতিরিক্ত সময় থাকছে। নির্ধারিত ৩ ঘন্টা ২০ মিনিট সময়ে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যার ২০০টি মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্নের উত্তর করতে হবে।
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৯৪ সালের ৮ এপ্রিল তাঁর প্রয়াণ হয়।
লখনৌ সুপার জায়ান্টস আই পি এলে ৬ উইকেটে জয়ী হল। দিল্লি ক্যাপিটালসকে তারা পরাজিত করল। ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি-কক।