মোটরবাইকে শিশু-সুরক্ষা বিধি
সড়ক পরিবহণ মন্ত্রক মোটরবাইকে শিশুদের সুরক্ষা নিয়ে নতুন বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করল। শিশু-সুরক্ষার নতুন বিধিতে উল্লেখ করা হয়েছে, ৪ বছর বয়স পর্যন্ত শিশুরা পিছনের আসনে বসলে ৪০ কিলোমিটারের বেশি বেগে মোটরবাইক চালানো যাবে না।
রাজ্যের বাকি পুরসভার ভোটগণনা ২ মার্চ
রাজ্য নির্বাচন কমিশন ১০৮টি পুরসভার ভোটগণনার দিন ঘোষণা করেছে। আগামী ২ মার্চ সবকটি পুরসভার ভোট গণনা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, জেলাস্তরের ভোট আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কমিশন।
ঐতিহাসিক ইডেনে জয়ী ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে অভিষেক হল জোধপুরের ২১ বছর বয়সি লিগ স্পিনার রবি বিষ্ণোইয়ের। ৪ ওভারে ১৭ রান দিয়ে রবি পেলেন ২ উইকেট। পাশাপাশি হর্ষল পটেল ৩৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।
প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ
২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারির ঘটনা। আজকের দিনে প্রথম আন্তর্জাতিক টি-২০ খেলা শুরু হয়েছিল। অকল্যান্ডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করে।
জীবনানন্দ দাশের জন্ম দিবস
আজকের দিনে কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন। বরিশালে তিনি জন্মেছিলেন। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁর জন্ম। তাঁর উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টির মধ্যে রয়েছে ‘রূপসী বাংলা’, ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’ ও ‘বেলা অবেলা কালবেলা’ প্রভৃতি।
বাংলার ফুটবলে নক্ষত্র পতন-প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলার ফুটবলে নক্ষত্র পতন। প্রয়াত হলেন সুরজিৎ সেনগুপ্ত(৭১)। কিংবদন্তি এই প্রাক্তন ফুটবলার সাতের দশকে খিদিরপুর ক্লাবের জার্সি গায়ে কলকাতা ময়দানে পা রেখেছিলেন। এরপর মোহনবাগান ক্লাবে খেলা শুরু করেছিলেন তিনি। ১৯৭৪ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছিলেন। টানা ৫ বছর খেলেছেন। ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ছিলেন লাল-হলুদ শিবিরে।
বাপ্পী লাহিড়ীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ
বলিউডের “ডিস্কো কিং” সঙ্গীতপ্রেমী মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন। প্রখ্যাত সুরকার ও সঙ্গীতশিল্পী দেশের সীমা ছাড়িয়ে উপমহাদেশেও জনপ্রিয় ছিলেন। বিশিষ্ট এই শিল্পী “গোল্ডম্যান অফ বলিউড” হিসাবে পরিচিত ছিলেন।
স্কুল বাস সংগঠনের আবেদন
স্কুল খুললেও স্কুল বাসের চাহিদা নেই বললেই চলে। দীর্ঘ প্রায় ২ বছরে করোনা আবহে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে স্কুল বাস সংগঠনের প্রতিনিধিদের ৷
ফের বৃষ্টির সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ। শনিবার আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। রবিবার সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে বলে জানানো হয়েছে। আবারও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। অন্যদিকে তাপমাত্রা বেড়ে চলেছে।
