ক্রিকেটে হরভজন নতুন ভূমিকায়
আগামী বছরের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা হরভজন সিংহকে। ভারতীয় এই স্পিনার কোনও একটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারেন, এমনটাই জানা গিয়েছে।
আগামী বছরের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা হরভজন সিংহকে। ভারতীয় এই স্পিনার কোনও একটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারেন, এমনটাই জানা গিয়েছে।
মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ সংযুক্ত আরব আমিরশাহিতে পেট্রো-রসায়ন প্রকল্পে লগ্নি করছে। সূত্রের খবর, আবু ধাবির তাজিজের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেখানে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে রিলায়্যান্স।
দুটি নতুন কার্ড চালুর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর জানুয়ারির ১ থেকে ১০ তারিখ ও ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। ‘মৎস্যজীবী’ ও ‘শৈল্পিক ভাতা’ নামে দুটি প্রকল্পের কার্ড দেওয়ার কাজ শুরু হবে বলে জানা যায়।
১৯৩০ সালের ৮ ডিসেম্বর। আজকের দিনে বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশচন্দ্র গুপ্ত কলকাতার মহাকরণের অলিন্দে হত্যা করেন কারা বিভাগের ইনস্পেক্টর জেনারেল কর্নেল সিম্পসনকে।
আজকের দিনে নৃত্যশিল্পী উদয় শঙ্কর জন্মগ্রহণ করেছিলেন। রাজস্থানের উদয়পুরে তাঁর জন্ম হয়। ১৯০০ সালের ৮ ডিসেম্বর তিনি জন্মেছিলেন। ১৯৬২ সালে তিনি সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ পান।
বুধবার ২১ অগ্রহায়ণ ১৪২৮; ই: ০৮ ডিসেম্বর ২০২১ ♈/মেষ (Aries): আজ আমোদপ্রমোদ এবং মজার দিন। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। অস্থির চিত্ত গৃহশান্তি নষ্ট করতে পারে। কেউ প্রশংসা করতে পারে। কাজের জায়গায় কেউ পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করবে, কাজেই চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। শুভ সংখ্যা: ৫ ♉/বৃষ (Taurus): আজ যে কারও…
আজঃ বুধবার ২১ অগ্রহায়ণ ১৪২৮; ই: ০৮ ডিসেম্বর ২০২১ বিভা পঞ্চমী ব্রত জন্মদিনঃজিম মরিসন তিরোধান দিবসঃবাদল গুপ্ত তিথি: শুক্ল পঞ্চমী;শ্রবণা নক্ষত্র;জন্মরাশি: মকর। সূর্যোদয়: ০৬:০৭/ সূর্যাস্ত: ০৪:৪৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০১:৪৪; রাত-০১:৪৯ভাটা:- দিন-০৬:৩৪; রাত-০৬:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৭৪%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১৩ কিমি/ঘন্টাআংশিক মেঘাচ্ছন্ন আকাশ।…
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২০ সালেই কলকাতা পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছিল ৷ ১ বছরেরও বেশি সময় পর আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে কলকাতা পুরসভার নির্বাচন। কলকাতার ছোট লাল বাড়ি এবার কার দখলে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু । আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচনের ফলাফল জানা যাবে ৷
ভোপালে চলতি জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী হলেন বাংলার আয়ুষি পোদ্দার। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশন ইভেন্টে ৪৪০.৯ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতলেন তিনি। উল্লেখ করা যায়, এর আগে আয়ুষি জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে জোড়া রুপো জয়ী হয়েছিলেন।
আয়োজক ভারত। আগামী বছরের মার্চ মাসে দেশের মাটিতে ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে ভারত খেলবে ডেনমার্কের বিরুদ্ধে। ম্যাচ হবে ৪ ও ৫ মার্চ। সর্বভারতীয় টেনিস সংস্থা এই খবর প্রকাশ করেছে।