ফ্লিম ইন্ডাস্ট্রিতে শুটিংয়ের অনুমতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মহারাষ্ট্র সরকার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর অনুমতি দিয়েছে।শুটিং শুরু হবে টিভি, ফ্লিম ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য।তবে কন্টেইনমেন্ট জোনের ক্ষেত্রে নয়।সেক্ষেত্রে অবশ্যই কালচারাল এফেয়ার মিনিস্টার গাইডলাইন মেনে চলতে হবে।পুরো ক্রুয়ের ৩৩ শতাংশ কর্মী নিয়ে শুটিং শুরু করতে পারবেন।আবার ফিকশন বা নন ফিকশন শুটিংয়ের ক্ষেত্রে কোনও জমায়েত নিষেধ।জানা গিয়েছে,৬৫ বছরের বেশি বয়সী অভিনেতারা ও গর্ভবতী মহিলারা শুটিংয়ে অংশ গ্রহণ করতে পারবেন না।পাশাপাশি প্রত্যেক সেটে ডাক্তার, নার্স ও এম্বুল্যান্স রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *