প্রসেনজিতের ‘ নিরন্তর ‘ মুক্তি টিভিতে

prasenjit

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আবহে টলিউডে প্রসেনজিতের নতুন ছবি মুক্তি পাচ্ছে একটি বাংলা চ্যানেলে। সূত্রের খবর ,চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্মে ২৮ জুন দেখা যাবে পরিচালক চন্দ্রাশিস রায়ের ছবি ‘নিরন্তর’। এ প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন ,সিনেমা হল আমার মন্দির। তবে ‘নিরন্তর ‘-এর ক্ষেত্রে গত ডিসেম্বরেই চ্যানেলের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল। তখন বুঝতে পারিনি, লকডাউনের কারণে এপ্রিল -মে মাসে ছবি সিনেমা হলে দেখাতে পারব না। তবে দর্শক ড্রয়িংরুমে বসে একটা ভালো কাজ দেখতে পাবেন ,সেটা ভালো দিক। তাঁর আরও বক্তব্য ,করোনার আবহে প্রাসঙ্গিক এই ছবি। প্রকৃতি মানুষের মন পাল্টে দেয় সে বার্তা রয়েছে ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *